Wednesday, August 9th, 2017
কঁচা ও কালীগঙ্গা নদী থেকে ২৬ হাজার মিটার অবৈধ জাল আটক
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর, উপজেলা মৎস্য দপ্তর ও র্যাব-৮ (বরিশাল অঞ্চল) এর যৌথ উদ্যোগে বুধবার জেলার কঁচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, চরগড়া জাল ও বাধা জাল আটক করা হয়েছে। আটককৃত জালের মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা। বিকেলে আটককৃত জাল বেকুটিয়া ফেরীঘাটের দক্ষিন পাশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, র্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, সদর উপজেলা মৎস্যবিস্তারিত পড়ুন
পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির কুইজ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরি। বুধবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। এসময় ছাত্র-ছাত্রীদের উদ্যেশে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থার পিরোজপুর প্রতিনিধি গৌতম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সদস্য সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সাদেক আহমেদ শাহাদাত, সিনিয়রবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীর জগন্নাথকাঠি ভূতের বাড়ী এলাকায় গড়ে ওঠেছে ইয়াবা ব্যবসার অভয়ারণ্য
কন্ঠ রিপোর্ট : জেলার স্বরূপকাঠী উপজেলার জগন্নাথকাঠি মৌলাবাড়ী ভূতের বাড়ী নামে পরিচিত এলাকায় মরন নেশা ইয়াবার ভয়াবহ ছোবলের বিস্তার লাভ করছে। দিনের বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলেই ওই এলাকায় ইয়াবা এখন সহজলভ্য বিষয় হয়ে দাড়িয়েছে। পুলিশ কয়েকবার ওই এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ীদের ধরে মামলা দিয়ে কোর্টে পাঠালেও তারা জামিন নিয়ে বের হয়ে পুনরায় এলাকায় এসে শুরু করে ইয়াবা ব্যবসা। এনিয়ে চিন্তিত হয়ে পড়ছে স্থানীয়রা। বিশেষ করে ওইসব এলাকার স্কুল-কলেজ পড়–য়া সন্তানদের অভিভাবকরা। চিন্তিত অভিভাবকরা বলছে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন দপ্তরের লোকেরা এলাকায় টহল দিতে আসছে। কিন্তু ইয়াবা ব্যবসায়ীরাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপকূলীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষে স্থানীয় পৌরসভা সভাকক্ষে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন। পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী’র সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডা. প্রদিপ কুমার পান্ডে, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, মিজানুর রহমান মিজু, একেএমবিস্তারিত পড়ুন
শরণখোলায় ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
বাগেরহাট প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতার ওপর শিবির ক্যাডারদের হামলার প্রতিবাদকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগের নতুন আহবায়ক ও পদবঞ্চিত দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার সকাল ১১টার দিকে শরণখোলা সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচী পালনকালে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে ছাত্রলীগের দুই গ্রুপ কলেজ থেকে বেরিয়ে উপজেলা সদর রায়েন্দা বাজারে বিক্ষোভ মিছিল করে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ হাসান মীর জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আ’লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, যুগোল কিশোর দে, বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নানবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ৩ ডিপো মালিককে জরিমানা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অভিযোগে ৩ ডিপো মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার কাশিমনগর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অভিযোগে ৩ ডিপো মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ ও এসআই সুকুমার বিশ্বাস।
পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযান
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশ হিসেবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে লতার শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদক বিক্রেতার কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। বাগেরহাট মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১ টায় শহরের শাহাপাড়া এলাকা থেকে মৃত আলী আকবরের ছেলে আলী আজগর (৫১)কে ৪২ টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। এদিন দুপুর ১২টায় সদর উপজেলার রণবিজয়পুরবিস্তারিত পড়ুন
