প্রধান সূচি

পাইকগাছায় আ’লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, যুগোল কিশোর দে, বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, এমপি পুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেল, এসএমএ মাজেদ, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা শেখ শহীদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, এসএম শাহবুদ্দীন শাহীন, সাইদুর রহমান কালাই, মোমিন, বাবু লাল বিশ্বাস, পবিত্র মন্ডল, প্রনব কান্তি মন্ডল, দ্বীজেন মন্ডল, জগদীশ চন্দ্র রায়, বাবুল আক্তার, আব্দুল আজিজ, জিএম তাজ উদ্দীন, রফিকুল ইসলাম, আব্দুল বারিক, গাজী শহীদুল ইসলাম খোকন, তৌফিক-ই-এলাহি রাজ, সরদার জালাল উদ্দীন, নজরুল ইসলাম মোল্লা, কেষ্টপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, কলেজ সভাপতি মনোজ মন্ডল ও সাধারণ সম্পাদক রমজান আলী সরদার।

সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভা শেষে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি’র  সুস্থ্যতা কামনায় এবং সংসদ সদস্য এডভোকেট শেখ মোঃ নূরুল হক ও পরিবারের অন্যান্য সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গীর পবিত্র হজ্বব্রত পালন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial