প্রধান সূচি

শিকদার মল্লিকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে এক গৃহবধূ (১৯) ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার সকালে পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের এক কৃষকবধূ গত রবিবার রাতে ধর্ষিত হন বলে অভিযোগ এনে মঙ্গলবার সকালে মামলা করেছেন।

আসামীরা হলো, ওই গৃহবধুর স্বামীর মামাতো ভাই সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের জাফর মোল্লার ছেলে হাসিব মোল্লা (২৫), একই গ্রামের মৃত আফজাল সিকদারের ছেলে এনায়েত সিকদার (৩০) ও মৃত সোনামুদ্দিন সরদারের ছেলে জিয়া সরদার (৩২)।

মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই গৃহবধু তার স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে মামাতো দেবর হাচিব তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধুর মুখ চেপে ধরে রাস্তার পাশে এক বাগানে নিয়ে যায়। সেখানে এনায়েত সিকদার ও জিয়া সরদারের সহায়তায় গৃহবধূকে সারারাত ধর্ষণ করে বাগানে ফেলে রেখে যায়। পরদিন সকালে ওই গৃহবধূ বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে। তাকে সোমবার বিকেলে পিরোজপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা চলছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial