প্রধান সূচি

Tuesday, August 8th, 2017

 

সেচ কাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ

কন্ঠ রিপোর্ট : সেচ কাজে সৌর বিদ্যুৎ ব্যবহারের বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য পরীক্ষামূলকভাবে হাতে নেয়া হচ্ছে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি শীর্ষক একটি প্রকল্প। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি ৭০ লাখ ৩৬ হাজার টাকা। বুধবার প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) উপস্থাপন করা হতে পারে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২২ সালে জুনের মধ্যে একল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, কৃষি কাজে এখনও প্রচলিত পদ্ধতি ব্যবহার হওয়ায়বিস্তারিত পড়ুন


শিকদার মল্লিকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে এক গৃহবধূ (১৯) ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার সকালে পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের এক কৃষকবধূ গত রবিবার রাতে ধর্ষিত হন বলে অভিযোগ এনে মঙ্গলবার সকালে মামলা করেছেন। আসামীরা হলো, ওই গৃহবধুর স্বামীর মামাতো ভাই সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের জাফর মোল্লার ছেলে হাসিব মোল্লা (২৫), একই গ্রামের মৃত আফজাল সিকদারের ছেলে এনায়েত সিকদার (৩০) ও মৃত সোনামুদ্দিন সরদারের ছেলে জিয়া সরদার (৩২)।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় তিন নারীর লাশ উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় ১২ ঘন্টার ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি ও উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের পিতার বসতঘর থেকে একটিসহ তিন নারীর লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। উদ্দারকৃতরা হল, লাভলী বেগম (২৮), লাইজু আক্তার ছকিনা (২০) এবং জামিলা আক্তার (১৯)। উদ্ধারকৃত তিনটি লাশের ময়না তদন্তের জন্য মঙ্গলবার জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে পার্শবর্তী পাথরঘাটা থানার খাশতাবক এলাকার মঞ্জুরুল আলমের মেয়ে লাভলী বেগম স্বামী মজিবরকে একমাস আগে তালাক দিয়ে প্রেমিক আল আমীনকে বিয়ে করতে চায়। এতে প্রেমিকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় হত্যা চেষ্টার মামলার বাদী ও তার ভাইকে কুপিয়ে যখম

মঠবাড়িয়া প্রতিনিধি : সোমবার সন্ধ্যায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করার এক ঘন্টার মধ্যেই মামলার বাদী ও তার ছোট ভাইকে ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেছে হত্যা চেষ্টা মামলার অন্য আসামী ও গ্রেফতারকৃতের আপন দুই বড় ভাই। গুরুতর আহত বাদী আব্দুল মান্নান (৫০) ও তার ছোট ভাই মনির হোসেন বাদলকে (৩৫) ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালে উপজেলার খেতাচিরা গ্রামের চাঞ্চল্যকর খলিল হত্যার ঘটনায় তার ছোট চাচা সোহরাফ হোসেন ছগির প্রতিবেশি কাশেম আলীরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণ ॥ আটক- ১

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মাদ্রাসা ছাত্র অপহরণের ঘটনায় থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে আদালতে সোপর্দ ও ভিকটিমকে জবানবন্দী শেষে পরিবারের কাছে  দেয়া হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের আকরামুল ফকিরের ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম ফকির (১১)কে সোমবার সকাল ১১টার দিকে চাঁদখালী শামছুল উলুম মাদ্রাসা এলাকা থেকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম শিকারী ও তার সহযোগী মটর সাইকেল চালক গিলাবাড়ী গ্রামের শামছুর গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী অপহরণ করে মটর সাইকেলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ও সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, রমেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারাভিযানের অংশ হিসাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে দেলুটির দারুণমল্লিক ডি এইচ কে মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন


মংলা বন্দরে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পেলেন ড্রাইভার

বাগেরহাট প্রতিনিধি : মংলা বন্দরে একজন ড্রাইভারকে প্রথম শ্রেনির সহকারী প্রকৌশলী (নৌ) পদে বিধি বহির্ভুত ভাবে পদোন্নতি দেয়া হয়েছে। পরে তদন্তে বেড়িয়ে আসে একজনকে নয়, তিনজনকে অবৈধভাবে পদোন্নতি দেয়া হয়েছে। তার এসব পদোন্নতি বৈধ করতে নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব করেছে মংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভা। ওই সংশোধনী অনুমোদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ তিনজনের সাথে পদোন্নতি দেয়া আরো ৫৩ জনের পদোন্নতিকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তা খতিয়ে দেখা ও পদোন্নতির সাথে জড়িত কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ওই তদন্তে। তবে, এখন পর্যন্ত ড্রাইভারসহ তৃতীয়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে উপজেলা আ’লীগের সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ করেছে দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক গাজীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে “দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ, রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ, টিআর, কাবিখা” সহ বিভিন্ন প্রকল্পবিস্তারিত পড়ুন


একটিভ মাদার্স ফোরামের সভা অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি  ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের আয়োজনে ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা’দের নিয়ে গঠিত একটিভ মাদার্স ফোরামের সভা ব্রাক্ষ্মণকাঠী টাইগার ক্লাবে অনুষ্ঠিত হয়। এরিয়া ম্যানেজার-সিই; পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন একটিভ মাদার্স ফোরামের সমন্বয়ক করবী বেগম। সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম¥দ শহীদুল্লাহ খান এবং শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক খায়জুরান দিরোজ। সভায়  শিক্ষার প্রয়োজনীয়তা, প্রাথমিক বিদ্যালয় থেকে মায়েদের প্রত্যাশা,  আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ, শিক্ষকদের দায়িত্ব, অভিভাবক হিসেবে মায়েদের দায়িত্ব, এসএমসি’র দায়িত্ব, প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম/দুর্নীতির ক্ষেত্রসমূহ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার মানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial