প্রধান সূচি

বাগেরহাটে মৃত্যুদাবীর চেক হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর মাদ্রাসা বাজার এলাকায় এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স এর খুলনা সার্ভিসসেল অফিসের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জি এম উন্নয়ন প্রশাসন। এসময় সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অন্যান্য কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স এর সামাজিক বীমা সাংগঠনিক অফিসের বীমা গ্রাহক ফুলি বেগম মৃত্যুবরণ করায় তার স্বামী আঃ মান্নান শাহ’র হাতে চেক তুলে দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial