Saturday, August 5th, 2017
মংলায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান || বিএনপির আন্দোলন করার সাধ্য নেই
কামরুজ্জামান, বাগেরহাট : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচন খুব শীঘ্রই। নির্বাচন নিয়ে অনেক কথা বার্তা হচ্ছে, মেরুকরণ হচ্ছে, অনেকে জোট গঠন করছেন, এটাই গণতান্ত্রিক ধারা। বিএনপি বলতে চায় তারা বৃহৎ দল। বৃহৎ দল হলে নির্বাচনে আসেন না কেন। তারা কখনও বলেন, সহায়ক সরকার, কখনও বলেন শেখ হাসিনার অধিনে নির্বাচনে যাব না, আবার নির্বাচনের প্রক্রিয়া চালান, তাদের প্রার্থীও ঠিক করে চলেছেন, তবে তারা কি করবেন সেটি তাদের ব্যাপার। আসল কথা হল বিএনপি একটি কুজো দলে পরিণত হয়েছে। আন্দোলন আন্দোলন বলছে, তবে আন্দোলন করার সাধ্য তাদের নেই। শনিবার দুপুরে মংলাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মৃত্যুদাবীর চেক হস্তান্তর
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর মাদ্রাসা বাজার এলাকায় এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স এর খুলনা সার্ভিসসেল অফিসের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জি এম উন্নয়ন প্রশাসন। এসময় সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অন্যান্য কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সানফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স এর সামাজিক বীমা সাংগঠনিক অফিসের বীমা গ্রাহক ফুলি বেগম মৃত্যুবরণ করায় তার স্বামীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় উফশী আউশ ব্রি-৪৮ ধান কর্তন ও মাঠ দিবস
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় শনিবার বিকেলে উচ্চ ফলনশীল আউশ ধান ব্রি-৪৮ এর শস্য কর্তন শুরু হয়েছে। মঠবাড়িয়া উপজেলা সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে তুষখালী কৃষি ব্লকে স্থানীয় তুষখালী কলেজ মিলনায়তনে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর এর উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার শস্যকর্তন ও কৃষক মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তুষখালী কলেজে মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, তুষখালী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার, প্রভাষক লোকমান হোসেন, স্থানীয় কৃষকবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের মতবিনিময়
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে পেয়ারা বাগান সমৃদ্ধ আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্থানীয় ফলচাষ ও ভাসমান বাজার বিষয়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোঃ আখতারুজ্জামান খান কবির। শনিবার সকালে কুড়িয়ানা কবি গুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহমেদ, অধ্যক্ষ মোঃ গোলামবিস্তারিত পড়ুন
পিরোজপুরে এলআইসি’র মতবিনিময় সভা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশ (এলআইসি) পিরোজপুর আঞ্চলিক অফিসের উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পাড়েরহাট সড়কের একটি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন। সভায় এলআইসি বাংলাদেশের চীফ মার্কেটিং অফিসার অভিজিৎ রায়, এলআইসি বাংলাদেশের এমডি, সিইও অরুপ দাশ গুপ্ত। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম রায় চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক জিয়াউল আহসান, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু এলআইসি খুলনা যোনের আঞ্চলিক ম্যানেজার নাজমুল আহসানসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়ায় গাজাসহ ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : শনিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বাজার থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার গ্রাম পুলিশের সহযোগিতায় তপন দাস (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় তার কাছ থেকে ৫’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃত তপন দাস (৩০) উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এসআই রমিজ জাহান জুম্মা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
পাইকগাছার নার্সারীতে কমলা ও মাল্টার চারা উৎপাদন বেড়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : পাইকগাছায় নার্সারী গুলোতে লেবু জাতীয় ফলের চারা উৎপাদনের ব্যাপক চাহিদা বেড়েছে। বিশেষ করে মালটা ও কমলা লেবুর চারা তৈরিতে নার্সারীর মালিকরা ব্যস্ত সময় পার করছে। মালটা ও কমলা লেবুর চারার চাহিদা বাড়ায় নার্সারীতে লেবু জাতিয় চারা তৈরি বৃদ্ধি পেয়েছে। পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে প্রায় ৫ শতাধিক নার্সারী রয়েছে। এ সব নার্সারীতে ফলদ, বৃক্ষ, ঔষধী ও বিভিন্ন ফুলের চারা উৎপাদন হয়ে আসছে। বিগত কয়েক বছর লবণাক্ত উপকূল এলাকায় মাল্টা ও কমলার আবাদ ভালো হওয়ায় লেবু জাতীয় কলমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এসব কলম এলাকাসহ দেশের বিভিন্ন জেলায়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন “এ” প্লাস
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ২৫৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮১৫ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২১ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হয়। সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্রবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মধুমতির তীব্র ভাঙন || ১০ ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন
প্রদীপ মন্ডল, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে মধুমতির তীব্র ভাঙনে একই রাতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। রাতা রাতি সব কিছু হায়িয়ে ক্ষতিগ্রস্থরা ব্যবসায়ীরা চরম হতাশার মধ্যে রয়েছে। যে কোন সময় নতুন নতুন স্থান ভাঙনের কবলে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কায় রয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারে শুক্রবার রাতে মধুমতি নদীর ভাঙনে বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী শাহ আলম শেখ, শাহাদাৎ হোসেন, রহমানবিস্তারিত পড়ুন
ফকিরহাটে অস্ত্র ও গুলিসহ আটক ১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরেহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার ভোরে অস্ত্র ও গুলিসহ মোঃ আশরাফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আইন-শৃংখলা বাহিনীর দাবী সে ডাকাত দলের সদস্য। আটক আশরাফুল শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের সুলতান শেখের ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশান কর্মকর্তা লেফটেন্ট্যান্ট কমান্ডার এম ফরিদুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি ষ্টেশন রূপসা ও কোস্টগার্ড গোয়েন্দার একটি টহল দল অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফকিরহাটবিস্তারিত পড়ুন
