পিরোজপুরে মেজর জিয়ার কুলখানী অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদের কুলখানী পিরোজপুরে তাঁর পারিবারিক বসভবনে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। কুলখানীতে তাঁর পরিবারবর্গসহ আত্মীয়-স্বজন ও শহরবাসী অংশ নেন। অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন বাগেরহাটের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, পিরোজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কামরুল হাসান, পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্না, সাবিল গ্রুপের এমডি আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শাহ আলম।
Please follow and like us:
« মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে আফতাব উদ্দিন কলেজে শোক সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ ॥ ২ লাখ টাকার ক্ষতি »
