Thursday, August 3rd, 2017
পিরোজপুরে মেজর জিয়ার কুলখানী অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদের কুলখানী পিরোজপুরে তাঁর পারিবারিক বসভবনে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। কুলখানীতে তাঁর পরিবারবর্গসহ আত্মীয়-স্বজন ও শহরবাসী অংশ নেন। অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন বাগেরহাটের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, পিরোজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কামরুল হাসান, পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্না, সাবিল গ্রুপের এমডি আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশবিস্তারিত পড়ুন
মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে আফতাব উদ্দিন কলেজে শোক সভা
ষ্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও কলেজ প্রতিষ্ঠাতা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার সকালে এ শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় মেজর জিয়ার ঘটনাবহুল জীবন, তাঁর পিতার নামে কলেজ প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী কানিজ মাহমুদা পাপড়ী, ভাই এ এফ সালাউদ্দিন আহমেদ ও কামাল উদ্দিন আহমেদ, মেয়ে স্বাতী, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, কলেজের সাবেক অধ্যক্ষ মো. খুরশিদুলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিনের স্মরণ শোকসভা
মঠবাড়িয়া প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টর সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টকর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সংসদ কার্যালয়ে সুন্দরবন অঞ্চলের মুক্তিযোদ্ধাকালীন ইয়াং অফিসার মুজিবুল হক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা ও উপজেলা আ.লীগ নেতা মো. এমাদুল হক খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা আ.লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্বোধন
মঠবাড়িয়া প্রতিনিধি : প্রবীণদের আত্মসামজিক ও অধিকার আদায়ের লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের আলগী পাতাকাটা গ্রামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সহযোগিতায় প্রবীণ সামাজিক কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক কেন্দ্রের উদ্ভোধন করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রিক এর এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী আকন, স্থানীয় প্রবীণ মোশারেফ হোসেন, রিক এর শাখার ব্যবস্থাপক মোঃ ওমেদুল হক ও আরিফুল ইসলাম প্রমুখ।
নাজিরপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
ফিরোজ মাহমুদ, নাজিরপুর : নাজিরপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল একটি সূত্র জানান, উপজেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক কমিটি গঠণের পর থেকেই বিভিন্ন ইউনিট কমিটি গঠণ নিয়ে উপজেলা ছাত্রদলের কমিটিতে থাকা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও সম্পাদক এবং সাবেক সভাপতি ও সম্পাদক অনুসারীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান লায়েক বিভিন্ন ইউনিট কমিটি গঠনের পূর্বে উপজেলা বিএনপির বর্তমান সভাপতি নজরুল ইসলাম খানের মতামত ও নির্দেশনা নিয়ে কমিটি গঠনের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু উপজেলাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে সরকার দলীয়দের বিরুদ্ধে সওজ’র জায়গা দখলের অভিযোগ
ফিরোজ মাহমুদ, নাজিরপুর : নাজিরপুরে সরকার দলীয়দের বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগের নেতৃত্বে সেখানে ২টি ঘর তোলা হয়েছে। তাদের দেখাদেখি আরো কিছু লোক সওজ’র জমি দখল করে ঘর তোলার পায়তারা করছে। সরেজমিনে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের অধীনে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার রাস্তার দু’পাশ ও এর ঢাল দখল করে তৈরী করা হচ্ছে দোকান ঘর। গত মঙ্গল ও বুধবার ২ দিন ধরে ওই এলাকার বাজার সংলগ্ন গার্ডার সেতুর উত্তর প্রান্তের পূর্ব পাশের সেতুর এ্যাপ্রোচ সড়ক দখল করে কাঠের ২টিবিস্তারিত পড়ুন
কাউখালীর শির্ষা প্রাথমিক বিদ্যালয় আঙিনা জুড়ে জোয়ারের প্লাবন
কাউখালী প্রতিনিধি : কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৯নং শির্ষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশেই প্রবাহমান খাল। প্রতিদিন সেই খালের স্বাভাবিক জোয়ারের পানি হু হু করে প্রবেশ করে। আর স্বাভাবিক জোয়ারের পানি বিদ্যালয়ের চারপাশ ডুবিয়ে দেয়। যখন জোয়ারের প্লাবন অস্বাভাবিক হয় তখন শ্রেনী কক্ষের মেঝেতে পানি ছুঁই ছুঁই অবস্থা বিরাজ করে।তাই প্রতিদিন জোয়ার এলেই জলমগ্ন বিদ্যালয়টি শিক্ষক-শিক্ষার্থীরা যেন জলবন্দী হয়ে পড়ে। প্রতিদিন বিদ্যালয় আঙ্গিনার চার পাশ জোয়ারের প্লাবনে ২/৩ ফুট পানিতে তলিয়ে যায়।বিদ্যালয় এসে প্রতিদিন জোয়ারের পানিতে শিক্ষার্থীরা বিপাকে পড়েন। প্রাথমিক বিদ্যালয়ের ২৫ গজ দূরে শির্ষা খালের অবস্থান। কোনো বেড়িবাঁধ না থাকায়বিস্তারিত পড়ুন
কাউখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত
কাউখালী প্রতিনিধি : ‘মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ এ স্লোগানকে সামনে রেখে কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আয়োজনে এবং বেসরকারী সংস্থা সীমান্তিক, এসডিএফ এবং নতুনদিন (সিডব্লিউএফডি)’র সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেন,সীমান্তিকের জেলা নিউট্রেশন সুপার ভাইজার আয়শা ছিদ্দিকা, নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার মোঃবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী-দারুল সড়ক
১৫ দিন পর পরিবহন শ্রমিকেরদের তৈরি কাঠের সেতু দিয়ে গাড়ী চলাচল
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এলজিইডির নির্মিত জনগুরুত্বপূর্ণ ইন্দুরকানী-দারুল হুদা পাকা সড়ক বিধ্বস্ত হওয়ার ১৫ দিন পর পরিবহন শ্রমিকরা নিজেদের অর্থায়নেই কাঠের সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা চালু করেন। সড়কটি বিধ্বস্ত হওয়ার পর কোন জনপ্রতিনিধি বা কর্তৃপক্ষ সংস্কার না করায় ১৫ দিন ধরে যান চলাচল বন্ধ ছিল। যানবাহন না চলায় গাড়ী চালকসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। অবশেষে বৃহস্পতিবার পরিবহন শ্রমিকরা সবাই মিলে নিজস্ব অর্থায়নে কাঠ কিনে বিধ্বস্ত সড়কে সেতু নির্মাণ করে যান চলাচলের ব্যবস্থা করে। এর আগে সেতুটি বিধ্বস্ত হলে পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা ও জেলা এলজিইডির কর্তৃপক্ষের কাছেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ছাতা উৎসব
১২শত শিক্ষার্থী পেল নতুন ছাতা
ইন্দুরকানী প্রতিনিধি : শতভাগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার লক্ষে এক ছাতা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমবায়লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ছগির। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সেলিম খান, সেকান্দার আলী খান, মোঃ হারেজ উদ্দিন, আ’লীগ নেতা মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মোঃ মেহেদি হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার প্রমুখ। এসময় কেন্দ্রীয় সমবায়লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ছগিরে ব্যক্তিগত সহায়তায় উপজেলার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮০টি, ইন্দুরকানী মডেলবিস্তারিত পড়ুন
