মেজর জিয়াউদ্দিনের মৃত্যুতে আফতাব উদ্দিন কলেজে শোক সভা
ষ্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও কলেজ প্রতিষ্ঠাতা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার সকালে এ শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় মেজর জিয়ার ঘটনাবহুল জীবন, তাঁর পিতার নামে কলেজ প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী কানিজ মাহমুদা পাপড়ী, ভাই এ এফ সালাউদ্দিন আহমেদ ও কামাল উদ্দিন আহমেদ, মেয়ে স্বাতী, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, কলেজের সাবেক অধ্যক্ষ মো. খুরশিদুল আলম, উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও ঈশ্বর চন্দ্র দাস, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জাসদের সভাপতি আসাদুজ্জামান মেরাজ, সালাউদ্দিন মুক্তা, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা পূজা পরিষদের সেক্রেটারী বাবুল হালদার প্রমুখ। এ সময় মেজর জিয়ার ভাগ্নে শাহনুর রহমান শামীম, ছেলে জাকির উদ্দিন অনিরুদ্ধ ও জাহিদ উদ্দিন অভিক ও মেয়ে সাদিয়া আহমেদ জ্যোতিসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ সাইদুর রহমান, প্রফেসর নরেন্দ্রনাথ হালদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, মিনারা মাহবুব ও মমতাজ বেগম, সাবেক পৌর কমিশনার আব্দুর রাজ্জাক মুনান, কলেজ কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মেজর জিয়া গত শুক্রবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন এবং মঙ্গলবার পিরোজপুরে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
