প্রধান সূচি

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে পিরোজপুরে র‌্যালী

স্টাফ রিপোর্টার :
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে পিরোজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার অংশগ্রহণে বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার প্রোগ্রাম অফিসার পঙ্কজ কাপালী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ পিরোজপুরের নিউট্রিশন কনসালট্যান্ট মোঃ আরিফ হোসেন, সদর হাসপাতালের ডাঃ লিনা আক্তার, নাসিং ইনিস্টিটিউটের ইন্সট্রাক্টর মিনতি রানি মৈত্রসহ ইনিস্টিটিউটের শিক্ষার্থী ও ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি শাখার সহায়তাকারীবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial