Wednesday, August 2nd, 2017
মেজর জিয়ার মৃত্যুতে নাগরিক কমিটির শোক সভা
শফিকুল ইসলাম জয় : মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহম্মেদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর নাগরিক কমিটির উদ্যোগে আজ বুধবার বিকেলে শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এ শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় মেজর জিয়ার জীবনাবলী ও মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শ. ম. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টাবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে …. শ. ম. রেজাউল করীম
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রেসক্লাবের আজিবন সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ. ম. রেজাউল করীম বলেছেন, আগামী প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর সেজন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনিবিস্তারিত পড়ুন
সংস্কারের ১৫ দিনের মধ্যেই সড়কের বেহাল অবস্থা
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : জেলার মঠবাড়িয়ার জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ১৫ দিনের মধ্যেই পিচ পাথর উঠে খানা-খন্দ হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, স্থানীয় পৌর শহরের আইনজীবী ভবন থেকে বহেরাতলা ও উত্তর মিঠাখালী গ্রামের বাবু মিয়ার পুকুর থেকে শাহজাহান মিয়ার বাড়ি পর্যন্ত ৯৩০ মিটার ২০১৬-২০১৭ অর্থ বছরে সড়ক সংস্কারে ৩৬ লাখ টাকা বরাদ্দ হয়। অর্থ বছর শেষ হওয়ার পর সম্প্রতি এ সড়কটি পিরোজপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মাতুব্বর এন্টারপ্রাইজ সংস্কার করেন। স্থানীয়রা অভিযোগ করেন, নি¤œমানের কাজ করায় সংস্কারের ১৫ দিন যেতে না যেতেই ম সড়কেবিস্তারিত পড়ুন
পাইকগাছার শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে আলোকযাত্রা দলের কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি : উপকূলের স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীল মেধা বিকাশ সংগঠন ‘আলোকযাত্রা’ দলের নতুন কমিটি গঠিত হয়েছে পাইকগাছার গদাইপুরের শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। ২৬ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছে তিন পড়–য়া। কমিটির কার্যক্রম তদারকিতে রয়েছে ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ। কমিটি গঠনের পর ২০১৭ সালের কর্ম পকিল্পনা নির্ধারণ করে আলোকযাত্রা দল। কমিটি গঠন উপলক্ষে বুধবার পাইকগাছার গদাইপুরে শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠাগার কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান এবং উপকূল-সন্ধানী সাংবাদিক ও আলোকযাত্রাবিস্তারিত পড়ুন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে পিরোজপুরে র্যালী
স্টাফ রিপোর্টার : বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার অংশগ্রহণে বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার প্রোগ্রাম অফিসার পঙ্কজ কাপালী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফবিস্তারিত পড়ুন
টাকার অভাবে চিকিৎসা চলছেনা মুক্তিযোদ্ধা ফজলুল হক ফরাজীর
মঠবাড়িয়া প্রতিনিধি : একাত্তরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ফরাজী (৭২) আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অর্থের অভাবে চিকিৎসা চলছে না তার। একাধিকবার স্ট্রোক করা ফজলুল হক বর্তমানে প্যারলাইসিসে আক্রান্ত হয়ে মঠবাড়িয়া হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় আছেন। কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারছে না স্বজনরা। তার পরিবার দুরারোগ্য রোগে আক্রান্ত ফজলুল হক ফরাজীকে একাধিকবার ঢাকার সোহরাওয়ার্দী, পিজি হাসপাতাল, বেসরকারী ইবনেসিনা, এশিয়ান ও খুলনার গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতলে চিকিৎসা করাতে গিয়ে নিঃশেষ হয়ে গেছে। মুক্তিযোদ্ধা ফজলুল হক উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত মো. শামসুল হক ফরাজীর একমাত্র ছেলে। ফজলুল হকবিস্তারিত পড়ুন
চাকুরী দেয়ার নামে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মঠবাড়িয়ার মিরুখালী কলেজ অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজে শিক্ষকতার চাকুরির প্রলোভন দেখিয়ে এক চাকুরী প্রার্থীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কলেজ অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতারিত চাকুরী প্রার্থী মঠবাড়িয়ার নাপিতখালী গ্রামের মাধব চন্দ্র দেউরীর ছেলে সমীর রঞ্জন দেউরী বাদি হয়ে বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলার মিরুখালী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা কামাল ও তার স্ত্রী সাবিহা সুলতানাকে আসামী করা হয়েছে। মঠবাড়িয়া সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ বেল্লাল হোসেন মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমবায়বিস্তারিত পড়ুন
নাজিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত
নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে এক বর্ণ্যাঢ্য র্যালী উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিকের জেলা নিউট্রিশন সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর হাসান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শকবিস্তারিত পড়ুন
বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করে যাচ্ছে … আ ক ম মোজাম্মেল হক
বাগেরহাট প্রতিনিধি : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আবাসনের ব্যবস্থা করবে। কোনও মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে যথেষ্ট দূরদর্শী এবং সহনশীল। তিনি দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছেন। বুধবার বাগেরহাটের শরনখোলা ও কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী মোজাম্মেল হক বাগেরহাটের মোড়েলগঞ্জে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । শরনখোলা উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র স্যার পিসি রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিজ্ঞানী পিসি রায় আমাদের গর্ব। একাধারে তিনি শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ ছিলেন। রসায়ন শাস্ত্রের উপর তার গবেষণা সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। চিরকুমার এ বিজ্ঞানী তার অর্জিত সকল সম্পত্তি জনকল্যাণে দান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাঙালি জাতির অহংকার ও গর্ব। বক্তারা বরেণ্য এ বিজ্ঞানীর জীবন দর্শন ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরাসহ বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত বসতবাড়ীসহ সকল প্রতিষ্ঠান দৃষ্টি নন্দন ও সংরক্ষণ করার আহ্বান জানান।বিস্তারিত পড়ুন
