প্রধান সূচি

জেলায় ১ লাখ ২০ হাজার ৩৮৩ শিশুকে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে ১ লাখ ২০ হাজার ৩৮৩ শিশুকে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার ৫০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬ হাজার ৮৮৩টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানে হবে। আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০১৭ উপলক্ষে এসব শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর সিভিল সার্জন অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য জানান সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলম।

এ সময় তিনি বলেন,  স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত কেন্দ্র মিলিয়ে জেলার মোট ১ হাজার ৩৭৬টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭টি উপজেলা ও ৩টি পৌরসভায় স্বাস্থ্য বিভাগের কর্মীসহ ৪ হাজার ১২৮ জন কর্মী দায়িত্ব পালন করবে।

প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, এস এম পারভেজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু,  সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, খেলাফত হোসেন খসরু প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial