প্রধান সূচি

Tuesday, August 1st, 2017

 

মেজর জিয়ার মৃত্যুতে আগামীকাল নাগরিক কমিটির শোক সভা ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার : প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়াউদ্দিন আহম্মেদের মৃত্যুতে আগামীকাল বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হবে শোক সভা ও দোয়া মাহফিল। নাগরিক কমিটির উদ্যোগে শহরের টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে বিকেল ৩ টায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শোক সভা ও দোয়া মাহফিলে সর্বস্তরের জনগনকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পিরোজপুর নাগরিক কমিটির আহবায়ক ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক।


বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মেজর জিয়া

ষ্টাফ রিপোর্টার : বাবা মরহুম আফতাব উদ্দিন আহম্মেদ এবং মা শাহিদা বেগমের পায়ের কাছে চিরনিদ্রায় শায়িত হলেন মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহম্মেদ। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জন্মস্থান পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ নিজ বাসভবনের রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল মরহুম মেজর জিয়াকে সশস্ত্র সালাম প্রদান করেন। এর আগে সকাল ১০ টায় তাঁর মরদেহ তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজে নেয়া হয়। সেখানে কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারেবিস্তারিত পড়ুন


জেলায় ১ লাখ ২০ হাজার ৩৮৩ শিশুকে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে ১ লাখ ২০ হাজার ৩৮৩ শিশুকে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার ৫০০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬ হাজার ৮৮৩টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানে হবে। আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০১৭ উপলক্ষে এসব শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর সিভিল সার্জন অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য জানান সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলম। এ সময় তিনি বলেন,  স্থায়ী,বিস্তারিত পড়ুন


কাউখালীতে ভাসমান বীজতলায় আগ্রহ বাড়ছে কৃষকের

রবিউল হাসান রবিন, কাউখালী : কাউখালীতে কৃষকদের মধ্যে ভাসমান বীজতলা তৈরিতে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের সহযোগিতায় বন্যা, বৃষ্টি ও পানি এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে জমিতে জলাবদ্ধতার  কারণে কাউখালীর বন্যাপ্লাবিত উপজেলায় কৃষকেরা কলাগাছের ভেলায় রোপা আমনের ‘ভাসমান’ বীজতলা করেছেন। একটা সময় ছিলো কাউখালী উপজেলায় অনেক আবাদি জমি পতিত ছিলো। এখন আর কোনো জমি পতিত থাকে না বা কৃষকরা অলস সময় কাটান না। ক্ষেত পোকা মাকড়ের হাত থেকে বাঁচতে কীটনাশকের পরিবর্তে ব্যবহার হচ্ছে জৈব সার- গাছের ডাল বা কঞ্চি দিয়ে পার্চিং লাগিয়ে পোকার আক্রমণ থেকে ক্ষেত রাখছেন সুস্থ সবল। তৈরি হচ্ছে ভাসমানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মোবাইল চুরির হিড়িক

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে মেজর জিয়াউদ্দিনের জানাজা এবং শ্রদ্ধা নিবেদন করতে আসা লোকজনের মোবাইল ও টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চোর চক্র। তারা ভীড়ের মধ্যে লোকজনের পকেক থেকে মোবাইল ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মেজর জিয়াকে শ্রদ্ধা নিবেদন করা কালে এবং গতকাল সোমবার বিকেলে সরকারী বালক বিদ্যালয় মাঠের জানাজাস্থল থেকে এ চোর চক্রের সদস্য বেশ কয়েকটি মোবাইল সেট ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে। মোবাইল চুরির ঘটনায় ভুক্তভোগীদের কয়েকজন পিরোজপুর থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে মেজর জিয়াউদ্দিনের দাফনকালে শহরের পাড়েরহাটবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, সাহিদা বেগম, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, এফ করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহ আলম, সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মাহাবুব আলী টিপু প্রমুখ। আগামী ৫ আগষ্ট সারাদেশে ভিটামিন এ+ ক্যাম্পেইন শুরু হবে। এসময় ১ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জড়াজীর্ণ স্কুল ভবন || পলিথিন টানিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর ঝুকি নিয়ে ক্লাস

ইন্দুরকানী প্রতিনিধি : পাঁচ বছর ধরে ভবন জড়াজীর্ণ থাকায় পরিত্যক্ত ভবনে ৩ শতাধিক শিক্ষার্থী ঝুকিনিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। ষাটের দশকে স্থাপিত ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় সুনামের সাথে চলে আসছে। প্রতি বছর এসএসসি ও জেএসসিতে ভাল ফলাফল করে আসছে। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত  তিন শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। পাঁচ বছর ধরে বিদ্যালয়টি জড়াজীর্ণ অবস্থায় থাকলেও কোন সংস্কারের কাজ করা হয়নি ফলে বাধ্য হয়ে শিক্ষকরা বিদ্যালয় ভবনে পলিথিন টানিয়ে ক্লাস করছে। এবছর বর্ষা মৌসুমের শুরুতে ভবনের ছাদ থেকে পানি পড়ায় ক্লাস করতে বিঘœ হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে কলেজ ছাত্রী অপহরণ

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরী এলাকায় এক কলেজ ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লাহুরী এলাকায় সঞ্জিব বাওয়ালীর মেয়ে জন্ময় (১৬), পিরোজপুর সরকারী মহিলা কলেজে যাওয়ার পথে ঐ এলাকার নারায়নের ছেলে রেন্টেকার মটর সাইকেল ড্রাইভার চঞ্চল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। অপহৃত মেয়ের বাবা জানায়, প্রতিদিনের মতো জন্ময় সোমবার এইচএসসি ১ম সেমিস্টার পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। কিন্তু নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় আমরা তার খোঁজ করতে বের হই। অনেক খোঁজাখুজির পর কোথায়ও না পেয়েবিস্তারিত পড়ুন


বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী প্রতিনিধি : বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে ইন্দুরকানীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দ্যেগে আয়োজিত এ র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শংকর কুমার ঘোষ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ, শিক্ষা অফিসার সাকিনা খাতুন, সহকারী অধ্যাপক জাকারিয়া, সুপার মাওঃ শাহ-আলম প্রমুখ।  


স্বরূপকাঠিতে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির উত্তর করফা হানিফিয়া দাখিল মাদ্রাসা থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোঃ আবু হানিফ। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ জাহীদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মোঃ সায়েম, স্থানীয় সাংবাদিকসহ অভিভাবকবৃন্দ।  


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial