প্রধান সূচি

Tuesday, August 1st, 2017

 

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা ॥ ডাক্তার সংকট চরমে

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। অন্যদিকে ডাক্তার সংকটে কারণে কাক্সিক্ষত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৫ লাখ মানুষ। এতে করে ঝুকিপূর্ণ ভবনের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। হাসপাতালটি নথিপত্রে ৫০ শয্যার বলা হলেও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ৩১ শয্যাই রয়ে গেছে। সরেজমিনে দেখাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কোয়াটার, স্টাফ কোয়াটার, হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের অফিস রুম, জরুরী বিভাগ, বারান্দাসহ বিভিন্ন রুমের সিলিং থেকে প্রতিদিন পলেস্তরা ধ্বসে পড়ছে। হাসপাতালের ডাক্তার ও স্টাফ কোয়াটারের ছাদ চুইয়ে পানি পড়ে, দেয়ালে ফাটল দেখাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া পৌরসভা মিলনায়তনে সোমবার সকালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান মিলন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল হক, পৌর সচিব হারুন-অর-রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, কমিশনার শফিকুর রহমান শফি, বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকা, ইপিআই কর্মকর্তা শামীম আহসান, কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।


কচুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপলক্ষে কর্ম পরিকল্পনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার দাস। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন শিকদার। এসময়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।  


কাল বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৬তম জন্ম বার্ষিকী

পাইকগাছা প্রতিনিধি : কাল ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায়ের ১৫৬তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা প্রশাসন এবং রাড়–লী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জীবন দর্শন, কর্মময় জীবন সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান ভিত্তিক শোকেসিং, রচনা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগষ্ট খুলনা জেলার পাইগাছা রাড়–লী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা হরিশচন্দ্র রায় চৌধুরী ও মাতা ভুবন মোহনীবিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌরসভার ৩০ পরিবার বিদ্যুৎ সংযোগ পেল

পাইকগাছা প্রতিনিধি : অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলো পাইকগাছা পৌরসভার ৩০ পরিবারের। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উল্লেখ্য, পৌরসভার ৩নং ওয়ার্ডের ৩০ পরিবারের বিদ্যুৎ সংযোগ নানা জটিলতায় দীর্ঘদিন ঝুলে ছিল। বিদ্যুতের খুটি ও তার স্থাপন করার পরও সংযোগ থেকে বঞ্চিত ছিল এ সকল গ্রাহকরা। অবশেষে মেয়র সেলিম জাহাঙ্গীরের প্রচেষ্টায় বিদ্যুতের আলো পৌছায়ে গেলো অন্ধকারছন্ন ৩নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে। সংযোগ উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্থানীয়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ার সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অত্যাধুনিক সুবিধা সম্বলিত বহুতল ভবনের ফলক উন্মোচন

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভান্ডারিয়ায় মরহুম হাসেম মাষ্টার কতৃক প্রতিষ্ঠিত সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অত্যাধুনিক সুবিধা সম্বলিত ২টি বহুতল ভবনের ফলক উন্মোচন করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার বিকেলে উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম রুহুল আমিন বিন হাসেমের সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমি, ইকড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার আলহাজ্ব হুমায়ুন হাওলাদর। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিংহখালী মাধ্যমিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial