প্রধান সূচি

কচুয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাগেরহাট প্রতিনিধি :

নানা কর্মসুচির মধ্যদিয়ে বাগেরহাটের কচুয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক আনন্দ র‌্যালী কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাঁটা হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহবায়ক শেখ সাজ্জাদ হোসেন সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আঃ কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর  সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামন ঝুমুর, বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সুজন দিদার,  উপজেলা শ্রমিকলীগের আহবায়ক খান শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক বাহাদুর, তাঁতীলীগের আহবায়ক শেখ সিরাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা দিব্যেন্দু সিকদার খোকন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোল্লা সুমন, স্বেচ্ছাসেবক লীগের কাজী সহিদুল ইসলাম, রিপন শিকদার, শাওন শরীফ, তুহিন, মামুন গাজী, রনি, রতন পাইক প্রমুখ।

সন্ধ্যায় কচুয়া বাজারের জিরো পয়েন্টে আতশবাজি উড়িয়ে সেচ্ছাসেবক লীগের জন্মদিন পালন করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও  বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা অনুষ্ঠানকে সার্থক করার জন্য আওয়ামীলীগ অফিসে এসে হাজির হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial