Friday, July 28th, 2017
মেজর জিয়ার মৃত্যুতে পরিবেশ ও বন মন্ত্রীর শোক
কন্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ মৃত্যুতে জাতীয় পার্টি (জপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বিবৃতে বলেন, মেজর জিয়া উদ্দিনের মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো। যিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী ছিলেন। তাঁর মৃত্যুতে পারিবারিক ভাবেও আমি একজন ঘনিষ্ঠ আত্মীয় ও নিকটজন হারিয়েছি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে মরহুমের শোকসন্তপ্ত সহধর্মিনী ও সন্তানদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়া আর নেই
কন্ঠ রিপোর্ট : মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব সেক্টর কমান্ডার প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ আর নেই। তিনি আজ শুক্রবার দুপুর ১.১৫ মিনিটে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। গত ১২ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে এয়ার এ্যাম্বুলেন্স সিঙ্গাপুর নেয়া হয়। এর আগে তিনি দুই সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দু’টি কিডনী এবং লিভার খারাপ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তখন আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। মেজর জিয়া উদ্দিন আহম্মেদের ছোট ভাই কামাল উদ্দিন আহম্মেদ জানান, বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
নাজিরপুরে দারিদ্রতার কারণে ৩ মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষা অনিশ্চিত
ফিরোজ মাহমুদ, নাজিরপুর : পিরোজপুরের নাজিরপুরে চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও দারিদ্রতার কারণে ৩ শিক্ষার্থীর উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার গাওখালী স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে লাকী আক্তার। তার বাড়ি উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের গাওখালী গ্রামে। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে লাকি আক্তার তৃতীয়। লাকি আক্তার জানান, পিতা আব্দুল লতিফ শেখ একটি বেসরকারী কোম্পানীতে সামান্য বেতনে চাকুরী করে। তা দিয়ে ছোট ভাইয়ের লেখা পড়ার খরচসহ পরিবার চালাতে হয়। তাই তাকে স্থানীয় কিছু শিশুদের প্রাইভেট পড়িয়ে লেখা-পড়ার খরচ চালাতে হয়েছে। গতবিস্তারিত পড়ুন
নাজিরপুরে কলেজ ছাত্র কর্তৃক ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা
নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে এক কলেজ ছাত্র কর্তৃক ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই শিশুটিকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হলেও সে সুস্থ না হওয়ায় শুক্রবার তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। হাসপাতালে কথা হয় ওই শিশুটির মায়ের সাথে। তিনি জানান, স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পডুয়া তার ৫ বছরের একমাত্র মেয়ে গত বুধবার বিকেলে পার্শ্ববর্তী শামসুল হক শেখের বাড়িতে গেলে তার ছেলে তাইজুল ইসলাম বাবু শিশুটিকে পার্শ্ববর্তীবিস্তারিত পড়ুন
অস্তিত্ব সংকটে সুন্দরবনের বাঘ।
॥ প্রকাশ ঘোষ বিধান ॥ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশ বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ভূটান, নেপাল, মিয়ানমার, মালেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়ায় এ দিবসটি পালিত হচ্ছে। এ বছর ৭ম বিশ্ব বাঘ দিবস। ২০১০ সালে জানুয়ারী মাসে থাইল্যান্ডে হুয়ানে অনুষ্ঠিত হয় টাইগার রেজ্ঞ দেশ সমুহের এশিয়া মিনিষ্ট্রয়াল কনফারেন্স। এখান থেকে সিদ্ধান্ত গৃহিত হয় যে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হবে। বাঘ বাঁচানো ও প্রজনন বৃদ্ধির লক্ষে ঐ সাল থেকে এ দিবসটি পালিত হয়। সুন্দরবন বনবিভাগ উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অলিম্পিক ডে রান উপলক্ষে র্যালি
স্টাফ রিপোর্টার : পিরোজপুরে অলিম্পিক ডে রান -২০১৭ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড খাঁন মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি নান্না পোদ্দার, সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সদস্য শেখ ফিরোজ, আমিরুল ইসলাম মিরন প্রমূখ।
কচুয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বাগেরহাট প্রতিনিধি : নানা কর্মসুচির মধ্যদিয়ে বাগেরহাটের কচুয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক আনন্দ র্যালী কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাঁটা হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহবায়ক শেখ সাজ্জাদ হোসেন সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আঃ কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামন ঝুমুর, বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ। এতে অন্যান্যের মধ্যেবিস্তারিত পড়ুন
