বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক
বাগেররহাট প্রতিনিধি :
বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগে পারভেজ শিকদার (২০) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসি।
বৃহস্পতিবার দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক পারভেজ মোড়েলগঞ্জ উপজেলার ঘষিয়াখলী গ্রামের নাসির শিকদারের ছেলে।
পুলিশ জানান, বুধবার গভীর রাতে বুদ্ধি প্রতিবন্ধি ওই কিশোরীকে ফুসলিয়ে পারভেজ সিকদার আলিয়া মাদ্রাসা রোডের জনৈক হেনা কাজীর বাড়ীর গলির ভিতর নিয়ে ধর্ষন করে। পরে ওই কিশোরী বিষয়টি এলাকাবাসিদের জানালে বৃহস্পতিবার দুপুরে পারভেজকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
বাগেরহাট মডেল থানার এসআই হুমাউন জানান, শহরের আলীয়া মাদ্রাসা এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযোগে স্থানীয় এলাকাবাসি পারভেজ নামে এক যুবককে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। কিশোরীর মেডিকেল পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল পরিক্ষার পর পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
