প্রধান সূচি

বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাংবাদিক খন্দকার আকমল উদ্দিন সাখির নেতৃত্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে একটি সাইকেল র‌্যালী বের করা হয়।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আগে শুনুন, “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুল ইসলাম।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোমিনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিয়াতউল্লাহ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বকসী প্রমুখ।

বক্তারা মাদক দ্রব্যের ব্যবহারের কুফল সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, সকলে সচেতন হলে মাদকের ভয়াবহ ক্ষতি হতে সমাজকে রক্ষা করা যাবে।

অনুষ্ঠানে বিভিন্ন জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial