প্রধান সূচি

Wednesday, July 26th, 2017

 

ভান্ডারিয়া পৌর শহরের দশআনি পুকুরটি ময়লার ভাগাড়ে পরিনত || পানি ব্যবহার অনুপোযোগি হয়ে পড়েছে

শংকরজিৎ সমাদ্দার : জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের পৌর শহরের শের ই বাংলা সড়ক সংলগ্ন দশআনি পুকুরটি যেন ময়লার ভাগাড়ে পরিনত হয়ে পড়েছে। কচুরিপানা, ময়লা আবর্জনায় পুকুরটির তিন দিক থেকে সংকুচিতও হয়ে পড়েছে। পুকুরের পানি ব্যবহার একেবারে অনুপোযোগী হয়ে পড়েছে। পানি দুর্গন্ধময় হয়ে পড়ায় পুকুর সংলগ্ন বাসা বাড়ি ছাড়াও পথচারীদের অস্বস্তিতে পড়তে হয়। সামান্য বৃষ্টি হলেই পুকুরে পানি সংলগ্ন সড়কে পানি উঠলে পথচারীদের চলাচলে বিঘেœর সৃষ্টি হয়। স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, পূর্বে বাজারের আবাসিক বাসা বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ আশে পাশের মানুষ এ পুকুরের পানি ব্যবহার করে পানির অভাব পুরণবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মিনিস্টার ও মাই ওয়ান ইলেকট্রনিক্স’র শো-রুম উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে বুধবার বিকেলে উদ্বোধন করা হয়েছে মিনিস্টার ও মাই ওয়ান ইলেকট্রনিক্স এর শো রুম। সদর থানার সামনে এ শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ও মাই ওয়ান ইলেকট্রনিক্স লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মমিনুর রহমান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাসনাইন পারভেজ এবং শো রুমের ইনভেস্টর খন্দকার জিয়াউল হোসেন। বক্তব্য শেষে ফিতা কেটে শো রুমের উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। এরপর প্রতিষ্ঠানটির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ষ্টাফ পিরোর্টার : “আগে শুনুন, শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হলো তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুহ্দি সালেহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেল সুপারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বেসরকারী শিক্ষকদের বেতন ভাতার দাবীতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : শিক্ষা জাতীয়করনের লক্ষে সরকারী-বেসরকারী বেতন বৈষম্য দুরীকরন, বৈশাখীভাতা, উৎসব বোনাসসহ ৫% ইনক্রিমেন্টের দাবীতে পৃথক পৃথক অবস্থান ধর্মঘট, সমাবেশে ও মানববন্ধন করেছে বেসরকারী মাধ্যমিক ও কলেজ শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে অবস্থান ধর্মঘটে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষক- কর্মচারী অংশ গ্রহণ করেন। প্রায় দু-ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট ও সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে সরকারী-বেসরকারী বেতন বৈষম্য দুরীকরণসহ বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল করিমবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ছাত্রলীগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ছাত্রলীগের কয়েক‘শ নেতা-কর্মী সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বর থেকে একটি মিছিল বের করে ইন্দুরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, নতুন কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু, স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মাহমুদ প্রমুখ।  


অতি বৃষ্টিতে মঠবাড়িয়া শহরে পানি ॥ নিম্নাঞ্চল প্লাবিত

মঠবাড়িয়া প্রতিনিধি : অমাবশ্যার জে্যাঁ ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং গত কয়েকদিন ধরে অবিরাম ভারি বর্ষণে পৌর শহরের নিম্ন এলাকাসহ উপজেলার ১১ ইউনিয়নের নিম্নাঞ্চল ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে গত কয়েক দিন ধরে শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, কাচিছিড়া অতিরিক্ত পানিতে ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি পানিতে ডুবে থাকায় পৌরবাসি চরম দূর্ভোগে পড়েছে। গতকাল বুধবার দক্ষিণাঞ্চলের সর্ববৃহত সাপ্তাহিক হাটে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ে। পাশাপাশি বাসা বাড়িতে রান্না-বান্না না হওয়ায় ৯নং ওয়ার্ডের স্থানীয় যুব সমাজ সুখনো খাবার বিতরণ করেছে। এদিকে ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল অতিরিক্ত পানিতে ডুবে থাকায় মাছের ঘের, পানের বরজ,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অর্ধ কোটি টাকার ঘেরের মাছ পানিতে ভেসে গেছে

মঠবাড়িয়া প্রতিনিধি : অমাবশ্যায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং গত কয়েক দিনের অবিরাম ভারি বর্ষণে মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় অর্ধ কোটি টাকার মাছ ভেসে গেছে। পানি আরও বাড়লে অধিকাংশ ঘেরই সম্পূর্ণ ডুবে যাবে। উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের মেসার্স হাওলাদার মৎস্য এন্ড পোল্ট্রি ফিডের মালিক মোঃ দুলাল হালদার জানান, সোমবার রাতে তার মাছের ঘের (৩ একর) পানিতে তলিয়ে গেলে প্রায় ১০ লাখ টাকার পাঙ্গাস, তেলাপিয়া, গ্রাস কার্প ও মিরর কার্প জাতীয় মাছ ভেসে গেছে। মাত্র ২ মাস আগে মঠবাড়িয়া সোনালী ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে মাছ কিনেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মিরুখালী-আমুয়া ৪ কিলোমিটার সড়ক নির্মাণের দাবীতে বুধবার সকালে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ি এবং ভূক্তভোগি এলাকাবাসী প্রায় ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে স্থানীয় হাসপাতাল মোড়ে মঠবাড়িয়া উত্তর অঞ্চল উন্নয়ন পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান খান, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য শামীম মিয়াজী, আওয়ামী লীগ নেতা আব্দুলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মাদক বিরোধী র‌্যালী ও সভা

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জহিরুল আলম, সাংবাদিক মোঃ ছগির হোসেন প্রমূখ।  


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচ’শ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময়  জেলা মার্কেটিং অফিসার মোঃ আব্দুল মান্নান হাওলাদার, কাউখালী থানা পুলিশ এবং উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর উত্তর বাজারে অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial