প্রধান সূচি

Wednesday, July 26th, 2017

 

বাগেরহাটে  টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে জমির ফসল ও মৎস্য ঘের ॥ চাষিরা দিশেহারা

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : জোয়ার ও টানা বৃষ্টির পানিতে বাগেরহাটের ১০ হাজার ৬৫০টি মৎস্য ঘের ভেসে গেছে। ফলে জেলার কয়েক হাজার মৎস্য চাষি দিশেহারা হয়ে পড়েছে। এতে গলদা, বাগদা ও সাদা মাছের প্রায় ৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী মৎস্য বিভাগের। গত কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে চিংড়ি ঘেরগুলোতে পানি থৈ থৈ করছে। বৃষ্টি অব্যাহত থাকলে জেলার বিপুল পরিমান চিংড়ি ও সাদা মাছের ঘের ভেসে যাবে বলে আশংকা করছে সংশ্লিষ্ট ঘের মালিকরা। বাগেরহাটের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ কবির হোসেন বলেন, টানা বর্ষণ ও জোয়ারের পানিতে জেলার বিভিন্নবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাংবাদিক খন্দকার আকমল উদ্দিন সাখির নেতৃত্বে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে একটি সাইকেল র‌্যালী বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আগে শুনুন, “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ইউপি উন্নয়ন সমন্বয় কমিটি’র সাথে সনাকের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র প্রচেষ্টায় পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদকে ২০২১ সালের মধ্যে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে- এ অঙ্গীকার ব্যক্ত করলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র সদস্যবৃন্দ। শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সনাক, পিরোজপুরের সহযোগিতায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি’র সাথে সনাক এক মতবিনিময় সভায় এ অঙ্গীকার করা হয়। বুধবার সকাল ১১টার ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউডিসিসি এর দায়িত্ব ওবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই, তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial