প্রধান সূচি

পিরোজপুরে বেসরকারী শিক্ষকদের বেতন ভাতার দাবীতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার :

শিক্ষা জাতীয়করনের লক্ষে সরকারী-বেসরকারী বেতন বৈষম্য দুরীকরন, বৈশাখীভাতা, উৎসব বোনাসসহ ৫% ইনক্রিমেন্টের দাবীতে পৃথক পৃথক অবস্থান ধর্মঘট, সমাবেশে ও মানববন্ধন করেছে বেসরকারী মাধ্যমিক ও কলেজ শিক্ষক-কর্মচারীরা।

বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে অবস্থান ধর্মঘটে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষক- কর্মচারী অংশ গ্রহণ করেন।

প্রায় দু-ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট ও সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে সরকারী-বেসরকারী বেতন বৈষম্য দুরীকরণসহ বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল করিম সরদার, সদর উপজেলার সভাপতি গৌতম কুমার সাহা, নাজিরপুর উপজেলার সুখরঞ্জন বেপারী, মঠবাড়িয়া উপজেলার মোঃ রাশেদ উজ্জামান, ভান্ডারিয়ার মোঃ মনির হোসেন, কাউখালী উপজেলার গৌতম কুমার দাশ, স্বরূপকাঠীর রবীন্দ্র নাথ ও শিক্ষক নেত্রী সুলতানা নাসরীন প্রমুখ।

অপরদিকে শহরের বঙ্গবন্ধু চত্বর (সিও অফিস মোড়) সড়কে বেসরকারি কলেজ শিক্ষকদের ইনক্রিমেন্ট ও বেশাখী ভাতাসহ অন্যান্য ভাতাদি পূরণের দাবীতে বুধবার সকালে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মচারীরা।

মানববন্ধনে আফতাবউদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইশ্বর চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial