শরণখোলায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানী
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় শাহিন (২২) নামের এক বখাটের হাতে এক কলেজ ছাত্রী শারিরীকভাবে লাঞ্চিত হয়েছেন। সোমবার দুপুরে কলেজে যাবার পথে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শারিরীকভাবে লাঞ্চনার শিকার ওই ছাত্রী শরণখোলা ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে শরণখোলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানায়, ২৪ জুলাই সকালে মোবাইল ফোনে ম্যাসেজ পেয়ে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া (আড়ংঘাটা) গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী (২০) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর জানতে পেরে একই দিন দুপুরে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে নির্জন এলাকায় একা পেয়ে একই এলাকার বাসিন্দা ফজলুল হক হাওলাদারের বখাটে ছেলে শাহিন তাকে জোর করে পার্শ্ববতী এলাকায় নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি কলেজের অধ্যক্ষ জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়েরের সার্বিক সহযোগিতা করেন।।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ আঃ জলিল বলেন, শাহীন এলাকায় ছিচকে চোর হিসেবে পরিচিত। সে ইতোমধ্যে চুরি করে একাধিকবার ধরা পড়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
