প্রধান সূচি

Tuesday, July 25th, 2017

 

সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীকে হত্যার চেষ্টা : মঠবাড়িয়ায় ছাত্রলীগ-যুবলীগের ৩৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ॥ প্রতিবাদে মিছিল সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে অবরুদ্ধ করে হত্যার চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। এমপির ব্যক্তিগত সহকারী মোঃ মাসুম বিল্লাহ বাদী হয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে সোমবার রাতে এ মামলা দায়ের করেছেন। এমপির আগের দায়ের করা ৫৭ ধারার মামলার আসামী সাপলেজা ওয়ার্ড যুবলীগ সভাপতি নুরুল আমিন রাসেলকেও ওই মামলায় আবারও আসামী করা হয়েছে। এ মামলায় সাপলেজা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ আহবায়ক সমীর সাহা, ইউনিয়ন যুবলীগ সম্পাদক ফারুক পহলান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সওগাতুল আলম সুমন, ও সাধারণ সম্পাদক পলাশ মিয়াসহ ১০বিস্তারিত পড়ুন


কাউখালীর রনিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

রবিউল হাসান রবিন, কাউখালী : পিরোজপুরের কাউখালীর কৃতি সন্তান মেহেদি রনিকে শ্রেষ্ঠ সম্পাদক (বাপজানের বায়োস্কোপ) ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি বিজয়ী রনির হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ তুলে দেন। ২৫ ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীর মধ্যে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মর্তুজা আহমেদ। অনুষ্ঠানে মন্ত্রী,বিস্তারিত পড়ুন


দৈনিক পিরোজপুর কন্ঠ’র নির্বাহী সম্পাদকের মায়ের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মানবজমিন ও চ্যালেন নাইন এর পিরোজপুর জেলা প্রতিনিধি এবং পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদের মা মাহফুজা বেগম আজ মঙ্গলবার দুপুরে নামাজপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি গত কয়েকমাস ধরে হৃদযন্ত্র ও কিডনীর ভাল্ব জনিত রোগে অসুস্থ ছিলেন। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মরহুমার জানাজা শেষে রাতে ভাইজোড়া পৌর কবরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ভূমি কর্মকর্তাদের কালো দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি : বেতন স্কেল উন্নীত করার লক্ষ্যে ও মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রকাশিত গেজেট নির্বাহী আদেশ দ্বারা বাতিলের প্রতিবাদে মঠবাড়িয়ায় ভূমি কর্মকর্তারা কালো দিবস পালন করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের সম্মুখে মানববন্ধন শেষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছাইয়েদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, শ্যামল চন্দ্র পাল, খলিলুর রহমান, গোবিন্দ চন্দ্র সমাদ্দার, খন্দকার মফিজুল ইসলাম প্রমুখ।


স্বরূপকাঠীতে ১০ম শ্রেনীর ছাত্রী অন্তঃসত্ত্বা ॥ যুবক গ্রেফতার

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার শর্ষিনা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেনীর এক ছাত্রী (১৬) এর সাথে অবৈধ মেলামেশায় অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোঃ শরীফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শরীফুলকে আটক করার পর নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়। একই দিনে ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শরীফুল পার্শ্ববর্তী মাগুরা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। জানাগেছে, ওই ছাত্রীটি উপজেলা সদরের একটি বিদ্যালয়ে দশম শ্রেনীতে পড়ালেখা করে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিকবিস্তারিত পড়ুন


কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, উপজেলা উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসিম উদ্দিন প্রমূখ। এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ১ মিনিটের টর্নেডোতে ২ গ্রাম লন্ডভন্ড

ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীতে ১ মিনিটের টর্নেডোতে ২ গ্রাম লন্ডভন্ড হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পত্তাশী ও চরনী পত্তাশী গ্রামের উপর থেকে হঠাৎ বয়ে যাওয়া ১ মিনিটের টর্নেডোতে বাড়িঘর আংশিক বিধ্বস্তসহ দুটি গ্রামের অধিকাংশ গাছ পালা একেবারে লন্ডভন্ড করে দেয়। অধিকাংশ কলাক্ষেত একেবারে মাটির সাথে মিশে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। তেমনি সুপারি গাছ ও অন্যান্য গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে। পত্তাশী গ্রামের মোয়াজ্জেম আকন, তোফাজ্জেল শেখসহ বেশ কয়েক জনের ঘর বিধ্বস্ত হয়ে যায়। পত্তাশী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন হাওলাদার জানান, পত্তাশী ও চরনী পত্তাশী গ্রামেবিস্তারিত পড়ুন


বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের দুটি ভবনের অর্ধশত কক্ষ ঝুঁকিপূর্ন || প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের দুটি ভবনের অর্ধশত কক্ষ ঝুঁকিপূণ হওয়ায় প্রশাসনিক কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। টানা বর্ষণে ওই ভবন দুটির ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে নষ্ট হচ্ছে মুল্যবান আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স ডিভাইজসহ গুরুত্বপূণ বিভিন্ন সরঞ্জামাদি। ভবনের ছাদ ও পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাঁটল। কয়েকটি কক্ষ অধিক ঝুঁকিপূর্ণ ও অযোগ্য হওয়ায় ঝুঁকিপূর্ণ কক্ষগুলোর মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার যায়গা না থাকায় পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। অনেক কর্মকর্তা কক্ষে পলিথিন মুড়ি দিয়ে দাপ্তরিক কাজ করছেন। এ অবস্থায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। জরুরি ভিত্তিতে ভবনগুলোরবিস্তারিত পড়ুন


শরণখোলায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় শাহিন (২২) নামের এক বখাটের হাতে এক কলেজ ছাত্রী শারিরীকভাবে লাঞ্চিত হয়েছেন। সোমবার দুপুরে কলেজে যাবার পথে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শারিরীকভাবে লাঞ্চনার শিকার ওই  ছাত্রী শরণখোলা ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে শরণখোলা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানায়, ২৪ জুলাই সকালে মোবাইল ফোনে ম্যাসেজ পেয়ে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া (আড়ংঘাটা) গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী (২০) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের খবর জানতে পেরে একই দিন দুপুরে বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে নির্জনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষে আয়োজিত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত প্রথম দিনের কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial