দৈনিক পিরোজপুর কন্ঠ’র নির্বাহী সম্পাদকের মায়ের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার :
দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক মানবজমিন ও চ্যালেন নাইন এর পিরোজপুর জেলা প্রতিনিধি এবং পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদের মা মাহফুজা বেগম আজ মঙ্গলবার দুপুরে নামাজপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …. রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি গত কয়েকমাস ধরে হৃদযন্ত্র ও কিডনীর ভাল্ব জনিত রোগে অসুস্থ ছিলেন।
তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মরহুমার জানাজা শেষে রাতে ভাইজোড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।
পিরোজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পিরোজপুর কন্ঠের নির্বাহী সম্পাদক মাসুদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ও পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও পিরোজপুর কন্ঠ পরিবার।
তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
