ভান্ডারিয়ার আল গায্যালি কামিল মাদ্রাসায় শত ভাগ পাশ
কন্ঠ ডেস্ক :
আলিম পরীক্ষায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আল গায্যালি ইসলামিয়া কামিল (¯œাতকোত্তর) মাদ্রাসার শত ভাগ পরীক্ষার্থী পাশ করেছেন।
বিজ্ঞান ও সাধারণ বিভাগে ১০৩ জন ছাত্র, ছাত্রী এ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিলেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ জন এবং সাধারণ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। এছাড়া এ গ্রেড পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ জানান, আলিম পরীক্ষার ফলাফলে জেলায় আল গায্যালি ইসলামিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় স্থানে রয়েছে।
Please follow and like us:
« পাইকগাছায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
