পিরোজপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
ষ্টাফ রিপোর্টার :
জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে পিরোজপুরে রবিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি অফিস, বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারের উপ-সচিব ডিডিএলজি কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে এক ঘন্টায় ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪০টি বৃক্ষ রোপন »
