পিরোজপুরে ক্যান্সার, কিডনী, ও লিভার সিরোসিস রোগীদের আর্থিক অনুদান প্রদান
ষ্টাফ রিপোর্টার :
সরকারের সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় পিরোজপুরে ক্যান্সার, কিডনী, ও লিভার সিরোসিস রোগীদের ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
জেলা সমাজসেবা কর্মকর্তা আল মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস আক্রান্ত মোঃ ফরিদ, মোসাঃ রাবেয়া বেগম, মোঃ হুমায়ুন কবির, নাজমা বেগম, মোঃ রুস্তুম আলী, মোসাঃ আলেয়া বেগম, দিপালী রানী সোম, খাদিজা আক্তার, সেতারা বেগম ও আলী হোসেনকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
