প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনীসহ ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকালে অনুষ্ঠিত খেলায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও এডিপি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয় খেলায় বিজয়ী হয়েছে। একই মাঠে বিকালে অনুষ্ঠিত খেলায় লস্কর কুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল বিজয়ী হয়েছে।

উদ্বোধনী খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জন সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, অভিভাবক সদস্য কাজী আবুল বাশার, হাবিবুর রহমান, শিক্ষক শিব শংকর রায়, কামাল আহম্মেদ, জিএম সেলিম রেজা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী। খেলা পরিচালনা করেন মোঃ শাহিনুর রহমান রনজু, সহকারী অমিত কুমার সরকার ও ফয়সাল আহম্মেদ। সারাদিনের বৃষ্টি উপেক্ষা করে এলাকার ক্রীড়ামদিরা খেলা উপভোগ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial