পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার :
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য দপ্তর।
মঙ্গলবার ১১ টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার সার্বিক মৎস্য সম্পদের চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।
এ সময় তিনি জানান, জেলায় ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের গৃহীত কর্মসূচির মধ্যে সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণা, র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন, মূল্যায়ন, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার, সিনিয়র সাংবাদিক ইত্তেফাক ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
