Tuesday, July 18th, 2017
প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অমর সাহাকে সম্মাননা দিল পিরোজপুর প্রেসক্লাব
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন কোষাধ্যক্ষ দৈনিক প্রথম আলো পত্রিকার কলকাতা প্রতিনিধি অমর সাহাকে সম্মাননা প্রদান করেছে পিরোজপুর প্রেসক্লাব। মঙ্গলবার বিকেলে স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরাফত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্জ মোঃ হাবিবুর রহমান মালেক। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পটভূমি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সম্মাননা গ্রহণকারী প্রখ্যাত সাংবাদিক পিরোজপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অমর সাহা। অনুষ্ঠানে অমর সাহা’র হাতে প্রেসক্লাবের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার ১১ টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার সার্বিক মৎস্য সম্পদের চিত্র তুলে ধরার পাশপাশি মৎস্য দপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। এ সময় তিনি জানান, জেলায় ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের গৃহীত কর্মসূচির মধ্যে সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণা, র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন, মূল্যায়ন,বিস্তারিত পড়ুন
‘পিরোজপুরের জেলা ব্রান্ডিং ‘মাল্টা’
ষ্টাফ রিপোর্টার : ‘পিরোজপুরের মাল্টা ভরে যায় মনটা’। উপকূলীয় জেলা পিরোজপুরের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত এবং তার স্বাতন্ত্র বৈশিষ্টকে বিকশিত করার লক্ষ্যে অত্র জেলা এখন থেকে ‘মাল্টা ব্রান্ডিং জেলা’ হিসেবে পরিচিতি লাভ করল। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের সহযোগিতায় জেলা প্রশাসকের হল রুমে এ সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মাল্টা চাষী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরূপকাঠীতে ছাত্রলীগের নবগঠিত কমিটি বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : জেলার স্বরূপকাঠী উপজেলা ছাত্রলীগের কমিটি ১৪ বছর পরে শনিবার ঘোষনা করা হয়েছে। তবে এ কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দলীয় নেতা কর্মীদের একটি অংশ। নেতাকর্মীরা অভিযোগ করেন, গত ২২ জুলাই পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদিত এ কমিটির বেশির ভাগ নেতাকর্মীদের মাঠে বিগত দিনে পাওয়া যায় নাই। আওয়ামীলীগের দূরদিনে স্বরূপকাঠীতে যারা ছাত্রলীগের একটি শক্ত বলয় ধরে রেখেছে এই কমিটিতে তাদের মূল্যায়ন করা হয় নাই। বিশেষ করে রাজনৈতীক মাঠে না এসেই অনেকে সাধারণবিস্তারিত পড়ুন
