প্রধান সূচি

৫৭ ধারার মামলায় হাইকোর্ট থেকে জামিন নিলেন সাংবাদিক হেলাল

মঠবাড়িয়া প্রতিনিধি :

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমল হক হেলালকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

উল্লেখ্য, ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনের প্রতিবাদে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজির বিরুদ্ধে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ প্রতিবাদ সমাবেশে করে। উক্ত সমাবেশের সংবাদ ফেসবুকে শেয়ার করায় গত ৬ জুলাই রাতে মঠবাড়িয়া থানায় এমপি রুস্তুম আলী ফরাজি তার অনুসারী জনৈক ফারুক হোসেনকে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন-২০১৩) এর ৫৭ ধারায় দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial