প্রধান সূচি

Tuesday, July 11th, 2017

 

পিরোজপুরে গ্রামীণ জরাজীর্ন সড়কের উন্নয়ন

জেলা ও উপজেলা সদরের সাথে পল্লী অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হয়েছে

কন্ঠ রিপোর্ট : গত কয়েক বছরে পিরোজপুরে গ্রামীণ জরার্জীর্ণ রাস্তাঘাটের উন্নয়নের ফলে জেলা ও উপজেলা সদরের সাথে পল্লী অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। পিরোজপুর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ জনপদের জরাজীর্ন রাস্তা নির্মান ও সংস্কার কাজ করে চলছে। ২০১৬-১৭ অর্থ বছরে ‘পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি’ এর আওতায় জেলার ৭টি উপজেলায় প্রায় ৭৫ কিলোমিটার গ্রামীণ জরাজীর্ন সড়ক নির্মান ও সংস্কার করেছে। এছাড়া জেলার বিভিন্ন গ্রামীন সড়কে ২৯ মিটার ড্রেনেজ ও কালভার্ট নির্মান করেছে। এসব কাজে সরকারের ১৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে পিরোজপুর এলজিইডিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : “পরিবার পরিকল্পনা; জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” স্লোগানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।  সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এর  উপ-পরিচালক রামকৃষ্ণ দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ রিয়াজ হোসেন, সিভিল সার্জন এর প্রতিনিধিবিস্তারিত পড়ুন


কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কাউখালী প্রতিনিধি : ‘পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’এই শ্লোগানকে সামনে নিয়ে  র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, উপজেলা স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।  


ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে উত্তম সবিয়াল (২৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাধানগর গ্রামে ম্যাক ফাউন্ডেশনের সভাপতি এম এ খালেকের অর্থায়নে ও বাস্তবায়নে কয়েক বছর আগে একটি সুবিশাল মুক্তিযোদ্ধা মার্কেটের নির্মান কাজ শুরু করা হয়। সেই ভবন লাগোয়া মোঃ হুমায়ুনের ৩.৮ শতাংশ জমি একটি টিনসেট বাড়িসহ ক্রয় করেনএম এ খালেক। যা গত সোমবার রেজিস্ট্রি করা হয়। আগের মালিক হুমায়ুন ওই জমিতে থাকা মেহগনিসহ বিভিন্ন প্রকারের ছোট, মাঝারি ধরনের গাছ জনৈক জাকিরের কাছে বিক্রি করেন। জাকির ওই গাছবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানবীর আহমেদ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।  


স্বরূপকাঠীতে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার জগৎপট্টি গ্রামে স্ত্রীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে মোঃ রাজু (২৫) নামের এক বখাটে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার স্ত্রী মর্জিনা যৌতুক লোভি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ রাজুকে গ্রেফতার করেন। মঙ্গলবার গ্রেফতারকৃত রাজুকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত ৬ মাস আগে রাজুর সাথে মর্জিনার বিয়ে হয়। তারপর যৌতুকের জন্য রাজু প্রায়ই মর্জিনাকে শারীরিক নির্যাতন করত। গত সোমবার বাবার কাছ থেকে টাকা এনে দেয়ার জন্য মর্জিনাকে মারধর করে শরীরে মরিচ ছিটিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।  


স্বরূপকাঠীতে পারিবারিক কলহে স্বামীর আত্মহত্যা

স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামে পারিবারিক কলহের কারণে স্বামী পরিমল মিস্ত্রী (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে বাগানে গাছের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন। পুলিশ ওই দিন বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। দুই বছর আগে দিপ্তী মন্ডল (২০) এর সাথে তার বিয়ে হওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। থানার তদন্ত (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যাটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দিয়ে লাশ ময়না তদন্তর জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।


ইন্দুরকানীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিশ্ব জনসংখ্যা দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদকবিস্তারিত পড়ুন


সাংবাদিক আনোয়ার আহম্মেদের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শোক

বাগেরহাট প্রতিনিধি : খুলনার প্রবীন সাংবাদিক ও দৈনিক জন্মভূমির পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ার আহম্মেদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহ আলম টুকু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিফাত আল মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ ইয়ামিন আলি, সদস্য বাবুল সরদার, আল আমিন খান সুমন, খন্দকার আকমল উদ্দিন সাখি, হেদায়েত হোসেন লিটন, অরিমদম দেবনাথ, সৈয়দ শওকত হোসেন, মামুন আহম্মেদ, বিভাষ দাস, মোল্লা আঃ রব, সরদার শুকুর আহম্মেদ, শেখ শাহানশাহ, নিয়ামুল হাদী রানা, রুহুল আমিন বাবু,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দুই কিশোরের চুল কেটে দিয়েছে এমপির সমর্থকরা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার স্বতন্ত্র এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী’র আমমোক্তার নামা দিয়ে যুবলীগ নেতা ও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেয়ায় স্কুল ছাত্র ফেরদৌস তালুকদার (১৫) ও কিশোর মিরাজ (১৩)কে দফায় দফায় মালধর করে চুল কেটে দিয়েছে এমপি রুস্তুম আলী ফরাজীর সমর্থকরা। এ ঘটনায় এলাকায় ক্ষেভের সৃষ্টি হয়েছে। ফেরদৌস  উপজেলার বড় শৌলা গ্রামের মোঃ মানিক তালুকদারের ছেলে এবং স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। মিরাজ উত্তর মিরুখালী গ্রামের মোঃ আলতাফ হাওলাদারের ছেলে। ওই ছাত্র ও কিশোর জানান, এমপির মামলা দায়েরের প্রতিবাদ ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial