Tuesday, July 11th, 2017
মঠবাড়িয়ায় ভিয়েতনাম থেকে সংগৃহীত খাটো জাতের নারকেল চারা বিতরণ
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভিয়েতনামের উচ্চ ফলনশীল খাটো জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা। পরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসমাইল হাওলাদার, রফিকুজ্জামান আবীর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার ও কৃষক জালাল আহম্মেদ প্রমূখ। অনুষ্ঠানে ২৫০ জন কৃষকেরবিস্তারিত পড়ুন
৫৭ ধারার মামলায় হাইকোর্ট থেকে জামিন নিলেন সাংবাদিক হেলাল
মঠবাড়িয়া প্রতিনিধি : তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাংবাদিক আজমল হক হেলালকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাংবাদিক হেলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। উল্লেখ্য, ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনের প্রতিবাদে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি ডাঃ রুস্তুম আলী ফরাজির বিরুদ্ধে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ প্রতিবাদ সমাবেশে করে। উক্ত সমাবেশের সংবাদ ফেসবুকে শেয়ার করায় গত ৬ জুলাই রাতে মঠবাড়িয়া থানায় এমপি রুস্তুম আলীবিস্তারিত পড়ুন
একনেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন : প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : অবশেষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি কলেজ স্থাপন প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় কৃষি কলেজ স্থাপন প্রকল্পে অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ২৬২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক নিশ্চিত করেছেন। পরিকল্পনা কমিশন সদস্যের এক প্রতিবেদনের ভিত্তিতে অনিশ্চিত হয়ে পড়ে কৃষি কলেজ স্থাপন প্রকল্পের কার্যক্রম। অবশেষে একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হককে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধি : মঙ্গলবার পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “পরিবার পরিকল্পনা: জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, ইউপি চেয়ারম্যান কওছারবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ছাত্রলীগের অফিস উদ্বোধন
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের অফিস উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সির সঞ্চালণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুজিবুর রহমান শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহবিস্তারিত পড়ুন
চিতলমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
চিতলমারী প্রতিনিধি : ‘পরিবার পরিকল্পনা-জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি : “পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়ন থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশবিস্তারিত পড়ুন
মংলা বন্দরের নিয়োগ অনলাইনে
বাগেরহাট প্রতিনিধি : মংলা বন্দর কর্তৃপক্ষ এখন থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ত্রুটিমুক্ত নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করেছে। এর ফলে প্রার্থীরা একদিকে যেমন ত্রুটিমুক্ত আবেদন করতে পারবেন অপরদিকে কর্তৃপক্ষও স্বল্প সময়ে নির্ভুল কাগজপত্র বাছাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এ কার্যক্রমে স্বচ্ছতার পাশাপাশি ভোগান্তি ও সময়ের অপচয় কমবে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান জানান, এখন থেকে মংলা বন্দরের সব নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সাথে ত্রুটিমুক্ত করা যায় সেজন্যই মুলত অনলাইনের মাধ্যমে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অনলাইন কার্যক্রম দ্রুত চালুর জন্য রবিবার বিকেলে মাংল বন্দরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে বজ্রপাতে চিংড়ি চাষির মৃত্যু
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ঘেরে খাবার দিতে গিয়ে বজ্রপাতে এক চিংড়ি চাষির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার আড়ুয়াবর্ণী হিন্দু পাড়া গ্রামের দেবেন্দ্রনাথ আরিন্দার ছেলে হরিশ চন্দ্র আরিন্দা (৫০) চিংড়ি ঘেরে খাবার দিতে যায়। এ সময় বজ্রপাত হওয়ায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির পর সন্ধ্যা ৭ টার দিকে ঘেরের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে।
