বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি :
“পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়ন থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়।
সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সাংবাদিক বাবুল সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বিকাশ কুমার দাস। বক্তব্য রাখেন, ডাঃ মোস্তাফিজুর রহমান, জাকিরুন্নেছা, পারভিন আক্তার, আফসানা খানম, আক্তার জাহান সপ্না প্রমুখ।
পরে উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ বেসরকারী প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ইউনিয়ন ও শ্রেষ্ঠ কমীদের সম্মাননা প্রদান করা হয়।
