চিতলমারীতে ছাত্রলীগের অফিস উদ্বোধন
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের অফিস উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু তালেব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সির সঞ্চালণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুজিবুর রহমান শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নের্তৃবৃন্দ।
Please follow and like us:
« চিতলমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত »
