প্রধান সূচি

কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ দুর্নীতির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককের  বিরুদ্ধে জাল স্বাক্ষর করে ম্যানেজিং কমিটি গঠনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে, কচুয়া পাইলট বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গৌতম গোপাল সাহা নিজে প্রধান শিক্ষক হওয়াসহ অন্যান্য শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য ও স্কুল পরিচালনা পরর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু’র স্বাক্ষর জাল করে সাবেক সভাপতিকে না জানিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের একটি নতুন কমিটি গঠন করেন বলে অভিযোগ করেছেন সয়ং প্রতিষ্ঠাতা সভাপতি নিজে। এই মর্মে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারু’র পতœী ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস ফরিদা আক্তার বানু বাগেরহাট আদালতে একটি মামলা ও যশোর বোর্ডে একটি অভিযোগ করেছেন।

উক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম গোপাল সাহা আগেও এরূপ বিভিন্ন শিক্ষক ও কর্মচারীর স্বাক্ষর জাল করে বিভিন্ন দুর্নীতি করেছেন।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম গোপাল সাহা শুধু স্বাক্ষর জাল করেই খান্ত হয়নি তিনি বিদ্যালয়ের ছুটির পর প্রাইভেট পড়ানোর নামে বিভিন্ন ছাত্রীর শ্লীলতাহানিসহ মহিলা শিক্ষককে কু-প্রস্তাব দিয়ে আসছে। এ ব্যাপারে সভাপতি মিসেস ফরিদা আক্তার বানুর কাছে বিভিন্ন ছাত্রী ও শিক্ষকরা একাধিকবার অভিযোগ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে সভাপতি মিসেস ফরিদা আক্তার বানু বিদ্যালয়ে একজন মহিলা প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার মতামত প্রকাশ করেন এবং একজন যোগ্য মহিলা প্রধান শিক্ষক খোঁজার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের কারণে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গৌতম গোপাল সাহা সভাপতিকে বাদ দিয়ে একটি নতুন পকেট কমিটি গঠন করেণ বলে জানা যায়।

সভাপতি মিসেস ফরিদা আক্তার বানুর অভিযোগের প্রেক্ষিতে যশোর বোর্ড বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হককে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। তিনি সোমবার অভিযোগের বিষয়টি বিদ্যালয় এসে তদন্ত করেন।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হক জানান, যশোর বোর্ডের নির্দেশে বিষয়টি তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে এ বিষয় জানানো হবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial