প্রধান সূচি

অনিয়ম ও দূর্নীতির তদন্ত প্রতিবেদন দাখিল || বাগেরহাট কারাগারের সুপারসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি অভিযোগ প্রমাণিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতির নির্বাহী বিভাগীয় তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জেলা কারাগারের শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির প্রমান পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার নাজিম উদ্দিন ৪২ পাতার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কিাছে দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে জেলা কারাগারের সুপার গোলাম দস্তগীর, ডেপুটি জেলার মোঃ শেখ রাসেল, প্রধান কারারক্ষী মোঃ দেলোয়ার হোসেন ও শরিফুল ইসলাম এর বিরুদ্ধে কারাগারের নানা অনিয়ম ও দূর্নীতি প্রমানের তথ্য ও উপাত্ত প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে।
জানাগেছে, প্রতিবেদনে কারাগারের মসজিদের অনুদানের ৫ মাসের টাকা জমা-খরচের খাতায় জমা না দিয়ে উত্তোলন করে নিয়েছে। এছাড়া খোদ ষ্টাফদের কাছ থেকে মসজিদের নামে নেয়া অর্থও আত্মসাত করেছেন। কারাগার অভ্যন্তরের ক্যান্টিনের জন্য প্রতিমাসে ৪০ হাজার টাকা এবং বাহিরের ক্যান্টিন নেয়ার সময় ২০ হাজার টাকা করে সুপারকে দিতে হয়েছে। কারাগারের ডেপুটি জেলার মোঃ রাসেল তার অফিস কক্ষে টাকার বিনিময় হাজতিদের আত্মীয়স্বজনের সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন। এছাড়া তিনি বাড়তি টাকা গ্রহণ করে কারা অভ্যান্তরে নগদ টাকা ঢোকার ব্যবস্থা করেন। কারাগারের প্রধান কারারক্ষী দেলোয়ার হোসেন ও শরিফুল ইসলাম ৯ মাসের বাসা ভাড়া কর্তন না করে অর্থ আত্মসাতের আশ্রায় নেয় এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ চন্দ্র দে’এর স্বাক্ষর জাল করে দূর্নীতির আশ্রয় নেয়।
নির্বাহী বিভাগীয় তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মহোদয়ের নির্দেশে কারাগারের নানা অনিয়ম ও দূর্নীতির বিষয়ে শাসন বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাগেরহাট কারাগারের সুপারসহ চার জনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির প্রমান ৪২ পৃষ্ঠার প্রতিবেদন উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাগেরহাট জেলা কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর শুরু হয় নির্বাহী বিভাগীয় তদন্ত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial