Sunday, July 9th, 2017
ডুমরীতলা এলাকার ত্রাস পলাশ ফকির গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরীতলা ইউনিয়নের ত্রাস সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ ফকির (২৮)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় শহরতলী ডুমরীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত পলাশ ডুমরিতলা গ্রামের জয়নাল ফকিরের ছেলে। সে মাদক ও দ্রুত বিচার মামলাসহ ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, এস.আই ফারুক হোসেনের নেতৃত্বে খলিশাখালী মাদ্রাসার দক্ষিণ পাশে ডুমরিতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
অনিয়ম ও দূর্নীতির তদন্ত প্রতিবেদন দাখিল || বাগেরহাট কারাগারের সুপারসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতি অভিযোগ প্রমাণিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতির নির্বাহী বিভাগীয় তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জেলা কারাগারের শীর্ষ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির প্রমান পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে বাগেরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার নাজিম উদ্দিন ৪২ পাতার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কিাছে দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে জেলা কারাগারের সুপার গোলাম দস্তগীর, ডেপুটি জেলার মোঃ শেখ রাসেল, প্রধান কারারক্ষী মোঃ দেলোয়ার হোসেন ও শরিফুল ইসলাম এর বিরুদ্ধে কারাগারের নানা অনিয়ম ও দূর্নীতি প্রমানেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বন কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির তদন্ত শুরু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সামাজিক বন বিভাগের ফরেস্টার সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করেছে বন বিভাগ। সাম্প্রতি ঘুষ গ্রহণের টাকা ফেরত দিয়ে আলোচনায় আসে ওই কর্মকর্তা। সামাজিক বন বিভাগের এ কর্মকর্তা বাগেরহাটের ষাটগম্বুজ স্যোসাল ফরেষ্ট্রি নার্সারী টের্নিং সেন্টারে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি খুলনার তেরখাদা উপজেলা সামাজিক বন বিভাগ কার্যালয়ে বদলি হয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে সম্প্রতি যশোর সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষকের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০১৬-১৭ অর্থ বছরে বনায়ন খাতের টেন্ডার ও কোটেশনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে নির্যাতন
স্টাফ রিপোর্টার : ইন্দুরকানী বাজারের বোরহান মোবাইল সার্ভিসিং দোকান থেকে পুরাতন মেরামতকৃত চারটি মোবাইল চুরির অভিযোগে এক শিশুকে শারিরিক নির্যাতন করা হয়েছে। শনিবার রাত্রে বালিপাড়া এলাকার শাকাওয়াত সেপাহীর ছেলে প্রতিবন্ধি (পাগল) জাকারিয়া (১৪) কে এ চুরির অপরাধে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন ছেলেটাকে উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে যায়। ইনদুরকানী যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাই জানায়, ছেলেটিকে অনার্থক ভাবে বোরহান ব্যাপক মারধর করেন। তার মাথাসহ প্রায় ২৫টি স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এব্যাপারে ইন্দুরকানী থানা পুলিশ বোরহান কে আটক করেও ছেড়ে দিয়েছে। তিনি প্রতিবন্ধি শিশু জাকারিয়াকে নির্যাতনেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ২৫০ ঘনফুট নিষিদ্ধ গেওয়া কাঠ জব্দ
স্টাফ রিপোর্টার : স্বরূপকাঠিতে ২৫০ ঘনফুট নিষিদ্ধ গেওয়া কাঠ জব্দ করেছে উপজেলা বন বিভাগ। রবিবার উপজেলার সোহাগদল গ্রমের হাজী আব্দুস সত্তারের স্ব-মিল থেকে ঐ কাঠ জব্দ করা হয়। উপজেরা বন কর্মকর্তা মোঃ ইউসুফ আলী হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরের পর ঐ স্ব-মিলে অভিযান চালিয়ে আনুমানিক ২৫০ ঘনফুট নিষিদ্ধ গেওয়া কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা বলে জানান তিনি। জব্দকৃত কাঠ উপজেলা সদরে আনার প্রক্রিয়া চলছে।
আট কিলোমিটার রাস্তার পাঁচ কিলোমিটারই ভাঙ্গা
দুর্ভোগে স্বরূপকাঠি থেকে বরিশাল যাবার হাজার হাজার যাত্রী
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠি থেকে : প্রায় ৮কিঃমিঃ রাস্তার সিংহভাগ জুড়েই খানা খন্দ। গাড়ি চলে হেলে দুলে। সর্বত্র রাস্তার পিচ ও খোয়া উঠে জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। চলতি বর্ষায় সেসব গর্তে বর্ষার পানি জমে রাস্তার মধ্যে সৃষ্টি হয়েছে ছোট ছোট নালার ন্যায়। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করছে ছয় শতাধিক ব্যাটারি চালিত অটোরিক্সা, রিক্সা, মোটরসাইকেল। এছাড়াও বাংলার আপেলখ্যাত কুড়িয়ানার এই ভরা পেয়ারা মৌসুমে ভাঙ্গাচোড়া ওই রাস্তা দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করছে পেয়ারা ভর্তি ট্রাক। ওই রাস্তায় সর্বদা চলাচল রয়েছে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাসহ কয়েকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ার মিরুখালী-আমুয়া সড়কের বেহালদশা
এস.এম. আকাশ, মঠবাড়িয়া : মঠবাড়িয়া উপজেলার মিরুখালী-আমুয়া সংযোগ সড়কটি দীর্ঘ কয়েকযুগ ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এ সড়কের কাঁঠালিয়া উপজেলার আমুয়া অংশের সড়ক পাকা থাকলেও মঠবাড়িয়া অংশের মিরুখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হতে নতুন বাজার পর্যন্ত সড়কের অবস্থা এমনই বেহাল যে যানবাহন চলাচল তো দুরে থাক মানুষের পায়ে চলাও কষ্টকর। বেহাল সড়কটি পাকা করণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসি মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে বেহাল মড়কের দুর্ভোগ নিরসন হয়নি। ভূক্তভোগি এলাকাবাসিরা জানান, মিরুখালী ইউনিয়ন বন্দর হয়ে আমুয়া বন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ দেশের দুরদুরান্তে সড়ক ও নৌপথে যাতায়াত করে থাকেন। আমুয়া থেকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
টাকা ফেরত চেয়ে এলাকাবাসীর মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় দুবাই এক প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে অধিক মুনফা আশ্বাস দিয়ে হায় হায় কোম্পানি ও জমি বন্ধকী বাবদ এলাকার সহজ সরল নারী পুরুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে। ওই অর্থ ফেরত চেয়ে ও জড়িত দম্পত্তির বিচার চেয়ে শনিবার বিকেলে মঠবাড়িয়ার সাপলেজা-পাথরঘাটা সড়কে ভুক্ত ভোগী বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধনে দুবাই প্রবর্সী ও সাপলেজা গ্রামের মোঃ বেলায়েত হোসেন ও তার স্ত্রী মুক্তা বেগম এলাকার সহজ সরল গ্রামবাসীর কাছ থেকে অধিক লাভ দেয়ার আশ্বাসে গ্রহণকৃত ৩০ লাখ টাকা ফেরত দেয়ার দাবী জানান।বিস্তারিত পড়ুন
কাউখালীতে ভারসাম্যহীন অজ্ঞাত এক মায়ের স্মরণে দোয়া মাহফিল
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে ভারসাম্যহীন অজ্ঞাত এক মায়ের (মর্জিনা) স্মরণে রবিবার কাউখালী উপজেলার কেউন্দিয়া নেছরিয়া দ্বীনিয়ার নূরানী মাদ্রাসায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজক উন্নয়ন পরিষদের সভাপতি সমাজ সেবক আব্দুল লতিফ খসরু। এর আগে উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেউন্দিয়া নেছরিয়া দ্বীনিয়ার নূরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ তৌহিদুল ইসলাম, কেউন্দিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিব হোসেন মিঠু, মাদ্রাসার শিক্ষক মোঃ সোলাইমান, ছাত্র অভিভাবক মোঃ আলি আকবর। পরে মরহুমার রুহের মাখফেরাত কামনা করে মিলাদ ও দোয়াবিস্তারিত পড়ুন
সৌরবিদ্যুতে আলোকিত প্রত্যন্ত কাউখালী
রবিউল হাসান রবিন, কাউখালী : সারাদেশের মানুষ যখন বিদ্যুতের লোডশেডিং বিড়ম্বনায় অতিষ্ঠ তখন কাউখালীর গ্রামীণ জনপদ সৌরবিদ্যুতের নিরবচ্ছিন্ন আলোয় আলোকিত। প্রত্যন্ত গ্রামের পরিবারগুলোর বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে সৌরবিদ্যুৎ। কাউখালী উপজেলার সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীবেষ্টিত ইউনিয়নগুলোসহ অন্ধকারাচ্ছন্ন গ্রামগুলো এখন সৌরবিদ্যুতের আলোয় এলাকাবাসীর জীবনযাত্রা বদলে দিয়েছে। অনেক গ্রামের মানুষের কাছে বিদ্যুতের লাইন এখনও স্বপ্ন। তবে বিদ্যুতের সে অভাব পূরণ করে চলেছে সৌরবিদ্যুৎ। রাতের আাঁধারে গ্রামের পর গ্রাম আলোকিত করছে সৌরবিদ্যুতর আলো। স্থানীয়রা জানান, উপজেলা সদরসহ বিভিন্ন বাণিজ্যিক স্থানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নিভৃত পল্লীর যোগাযোগ-বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ নেইবিস্তারিত পড়ুন
