Sunday, July 9th, 2017
কাউখালী কলেজে ফায়ার সার্ভিসের মহড়া
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাউখালী মহাবিদ্যালয় মাঠে কাউখালী ফায়ার সার্ভিস এ মহড়ার আয়োজন করে। কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক বলেন, অগ্নিকান্ড ও ভুমিকম্প মতো প্রাকৃতিক দুর্যোগ আগাম সঙ্কেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনার কোনো বিকল্প নেই। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মহড়া শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ সাইয়েদুর রহমান বলেন,বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামের সুনিল কুমার ডাকুয়া বাড়িতে একটি রেইট্রি গাছের ডাল কাটতে গিয়ে একই গ্রামের দিন মজুর মোঃ মকবুল হোসেন (৫০) গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত মকবুলের স্ত্রী গোলভানু বিবি জানান, রবিবার সকালে আমার স্বামীকে কাজের জন্য সুনীল কুমার ডাকুয়া ডেকে নেয়। পরে তার বাড়িতে একটি বড় গাছের ডাল কাটতে গিয়ে সেখান থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথেবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ৪ মাসের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ৪ মাসের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করে গতকাল রবিবার তাকে পিরোজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকালে ইন্দুরকানী থানার এসআই মোঃ মোহাইমিনুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাড়ৈখালী গ্রামের ৪ মাসের সাজা প্রাপ্ত আসামী মোঃ আবু হোসেন (৪৫)কে গ্রেফতার করে।
সড়ক সংস্কার নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথের পাল্টাপাল্টি অভিযোগ
নদী ভাঙ্গনে হুমকীর মুখে বাগেরহাট-রূপসা সড়ক – ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন
খোন্দকার নিয়াজ ইকবাল : বাগেরহাটের ভৈরব নদীর ভাঙ্গনের কবলে পড়ে হুমকীর মুখে পড়েছে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক। এরই মধ্যে যাত্রপুরের মুচিঘাট নামক স্থানে নদী ভাঙ্গনের কারনে সড়কটির অর্ধেক এরও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। আর সড়কটির বাকি অংশে ফাটল দেখা দেয়ায় যে কোন সময় পুরো সড়কটি নদীতে বিলিন হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ অবস্থায় বিকল্প কোন পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে যাত্রীবাহি মাহেন্দ্র, ইজি বাইক, মাইক্রোবাস, মালবাহি ট্রাকসহ শত শত যানবাহন চলাচল করছে এ সড়কটি দিয়ে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার নিয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এবংবিস্তারিত পড়ুন
মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা রবিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, উপদেষ্টা গাজী সালাম, জিএম মিজানুর রহমান, হাফিজুর রহমান রিন্টু, সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, মোঃ আব্দুল আজিজ, এমআর মন্টু, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, ইমদাদুল হক ও বিভূতি ভূষণ ঢালী। সভায় র্যালী, আলোচনা সভা, বিশেষ স্মরণিকা-মিডিয়া ক্যানভাস প্রকাশ,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় গৃহবধুর মারপিটে শিশু জখম
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় নাছিমা বেগম নামে এক গৃহবধু প্রতিবেশী এক শিশুকে মারপিট করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত শিশু মাসুদ রানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। প্রাপ্ত অভিযোগ জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ড বাতিখালী গ্রামের আব্দুস সাত্তার গাজীর শিশু পুত্র মাসুদ রানা (০৮) গত শুক্রবার বিকালে পিতার সাথে বাজারে যাওয়ার সময় প্রতিবেশী আয়ুব আলী ময়নার বাড়ির সামনে পৌছালে শুকুর আলী গাজীর শিশু কন্যা সোহাগী মাসুদ রানাকে ইটের টুকরো ছুড়ে মারে। এতে মাসুদ রানা আঘাতপ্রাপ্ত হয়ে সেও একটি ইটের টুকরো সোহাগীকে মারে। এবিস্তারিত পড়ুন
