প্রধান সূচি

টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার বিকেলে সংগঠনের নব নির্বাচিত কমটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক (অর্থ ও পরিকল্পনা) আসিবুর রহমান খানের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক (কল্যান ও পুনর্বাসন) সরকার ফারহানা আক্তার সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় কমিটি, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শপথ গ্রহণ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial