প্রধান সূচি

Saturday, July 8th, 2017

 

পিরোজপুরে কালের কন্ঠ শুভ সংঘের কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টার : আজ শনিবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে “শুভ কাজে সবার পাশে” থাকার প্রত্যয়ে দৈনিক কালের কন্ঠের শুভ সংঘের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার কমিটির নতুন সভাপতি শংকরপাশা জি.হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা নাসরিন মনির হাতে ফুলের তোড়া দিয়ে সাদর অভিবাদন জানান। এ সময় তিনি নতুন সভাপতিকে সকল কাজে সহযোগিতার আশ^াসও প্রদান করেন। এ কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহন করেন সদ্য বিদায়ী সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার। এছাড়া উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন যথাক্রমে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি ওবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাংবাদিক হেলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

এস.এম. আকাশ, মঠবাড়িয়া : দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জাতীয় ও আঞ্চলিক  দৈনিকে কর্মরত পত্রিকার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেকবিস্তারিত পড়ুন


স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী স্বামীর নির্যাতন সইতে না পেরে মাসুমা আক্তার (৩২)  নামের দুই সন্তানের জননী গতকাল শুক্রবার রাতে চালের পোকা নিধণের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মাসুমার লাশ উদ্ধার করে আজ শনিবার দুপুরে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে। নিহত মাসুমা উপজেলার ছোট শিংগা গ্রামের সৌদি প্রবাসী মিরন আকনের স্ত্রী ও বুখইতলা বান্ধপপাড়া হাবিব মুন্সির মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটশিংগা গ্রামের ইস্কান্দার আকনের ছেলে মিরনের সাথে দীর্ঘ ১৪ বছন আগে মাসুমার বিয়ে হয়। গত ৮ বছর আগে মিরন সৌদি আরবেবিস্তারিত পড়ুন


পাখির জন্য নিরাপদ বাসা

পাইকগাছা প্রতিনিধি : পাখি সংরক্ষণে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছা উপজেলার বিভিন্ন গাছ-গাছালিতে মাটির হাড়ি ও কলস স্থাপন করে পাখিদের নিরাপদ আবাসস্থল করা হচ্ছে। ঝড়-বৃষ্টিতে পাখির বাসা ভেঙ্গে যায়। পড়ে যায় ডিম ও বাচ্চা। পাখিরা ডিম, বাচ্চা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। এ অবস্থা থেকে সুরক্ষা করতে এবং পাখিদের নিরাপদ বাসা তৈরী করার জন্য গাছে মাটির হাড়ি, কলস স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়া পাখি শিকার না করার জন্য জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাখিদের জীবনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সরদার আবু হোসেন কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী সরদার আবু হোসেন কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান শনিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শেখ ফারুক উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ বজলুর রহমানের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। বিশেষ অতিথি ছিলেন, সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল সরদার, প্রভাষক দেলওয়ার হোসেন, আজিজুর রহমান, এস রোহতাফ উদ্দীন, সুনীল কুমার সরকার, ময়নুল ইসলাম, আবু সালেহ মোহাম্মদ ইকবাল, মনোজিত মন্ডল, পঞ্চানন সরকার ও সাংবাদিক আব্দুল আজিজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মারিয়াম খানম হিয়া, তমালিকা কর্মকার, দুলাল মিস্ত্রী,বিস্তারিত পড়ুন


সিনিয়র সাংবাদিক আনোয়ার আহম্মেদের সুস্থ্যতা কামনা

পাইকগাছা প্রতিনিধি : সিনিয়র সাংবাদিক ও দৈনিক জন্মভূমির পত্রিকার বার্তা সম্পাদক আনোয়ার আহম্মেদ সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল বাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ফোরামের উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীর, গাজী সালাম, জিএম মিজানুর রহমান, জিএ গফুর, হাফিজুর রহমান রিন্টু, সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, আলাউদ্দীন রাজা, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ, ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক স্লেহেন্দু বিকাশ, দপ্তর সম্পাদক প্রমথ রঞ্জন সানা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমল মন্ডল, এম আর মন্টু, রবিউল ইসলাম, নজরুলবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার বিকেলে সংগঠনের নব নির্বাচিত কমটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক (অর্থ ও পরিকল্পনা) আসিবুর রহমান খানের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক (কল্যান ও পুনর্বাসন) সরকার ফারহানা আক্তার সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মীর মিজানুরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial