প্রধান সূচি

সুন্দরবনে দুটি মাথাসহ ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কাতলার খাল এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুটি মাথা, একটি চামড়াসহ ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল। এসময় চোরা শিকারীদের ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা সুপতি বনবিভাগের সদস্য এবং  কোস্টগার্ডের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেঃ কমান্ডার এম ফরিদুজ্জামান খান (এক্স) বিএনভিআর জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সন্ধ্যায়  কোস্টগার্ডের একটি টহল দল সুন্দরবনের কাতলার খাল এলাকায় অভিযান চালায়। এসময় ৮০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের চামড়া, ২টি হরিণের মাথা উদ্ধার এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। তিনি আরো জানান, কোস্টগার্ডের এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial