প্রধান সূচি

Friday, July 7th, 2017

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন || কমতে পারে পিরোজপুরের আসন সংখ্যা

ফসিউল ইসলাম বাচ্চু : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের নতুন পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন অনুযায়ী আঞ্চলিক অখন্ডতা, প্রশাসনিক যোগাযোগ ও জনসংখ্যার হারথ এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হয়। কিন্তু কমিশন এবার জনসংখ্যা বাড়লেও বড় শহরগুলোতে আসন সংখ্যা নির্দিষ্ট করে দিতে চাইছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ বড় সিটি করপোরেশন এলাকার আসন সংখ্যা কমতে পারে। কমতে পারে পিরোজপুর জেলার আসন সংখ্যা। জেলার তিনটি আসনের স্থলে দুটি আসন হওয়ার আশংকা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন পরিকল্পনায় কমিশনের চেষ্টা থাকবে গ্রামাঞ্চলের আসন বাড়ানো।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বসেছে নৌকার হাট

মোঃ হাবিবুল্লাহ : গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের পর প্রকৃতিতে সগৌরবে এখন চলছে বর্ষাকাল। বর্ষার পানি নদীর দু’কূল ছাপিয়ে ভরে ওঠে খাল-বিল, জমিজমা ও পুকুর। এমনকি বর্ষার পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট-বাড়িঘরও। তাই এসময়ে পিরোজপুর জেলার বিল ও চরাঞ্চাচলের মানুষের জীবন-জীবিকা ও চলাচলে নৌকা ছাড়া যেন অনেকটাই বেহাল। তাইতো এসব এলাকার মানুষের প্রয়োজনে যুগ যুগ ধরে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার আটঘর এলাকায় বসছে নৌকারহাট। বাংলা জৈষ্ঠ্য মাসের মাজামাঝি থেকে ভাদ্র মাসের শেষ সময় পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার আটঘর বিদ্যালয় সংলগ্ন এলাকায় জলে ও কূলে বসে এ নয়নাভিরাম নৌকারহাট। রেইনট্রি, মেহগীনি ও কড়াই কাঠের তৈরীবিস্তারিত পড়ুন


মেজর জিয়ার রোগ মুক্তির কামনায় চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদরাসায় দোয়া অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়া উদ্দিন আহম্মেদের রোগ মুক্তির কামনায় পিরোজপুরের দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদরাসায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দোয়া মিলাদ অনুষ্ঠানে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি, মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


ভান্ডারিয়ায় হিন্দ-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় শুক্রবার সকালে উপজেলার মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, সদস্য সন্তোষ কুমার মজুমদার, স্বপন কুমার চক্রবর্তী, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিরেন চন্দ্র বসু, সঞ্জীব কুমার মজুমদার, শান্তি রঞ্জন, শঙ্কর জীৎ সমদ্দার, সুনিল সড়কার, রনজিৎ মন্ডল আশুতোষ হালদার প্রমূখ। সভায় নতুন প্রজন্মকে ঈশ্বরের প্রতি আনুগত্য প্রকাশ, ধর্মীয় মূল্যবোধ এবং দৈনন্দিন কাজে ধর্মীয় বিষয়ে সচেতন করতে বয়জেষ্ঠ্যদের সম্পৃক্তবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে টিভি বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে টিভি বিতরণ করা হয়েছে। উপজেলা মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ ছিলেন,  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজ, জেলা পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন আহম্মেদ। অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সরদার শুকুর আহম্মেদ, শেখ আবুবিস্তারিত পড়ুন


সুন্দরবনে দুটি মাথাসহ ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কাতলার খাল এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুটি মাথা, একটি চামড়াসহ ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল। এসময় চোরা শিকারীদের ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা সুপতি বনবিভাগের সদস্য এবং  কোস্টগার্ডের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেঃ কমান্ডার এম ফরিদুজ্জামান খান (এক্স) বিএনভিআর জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সন্ধ্যায়  কোস্টগার্ডের একটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial