প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়া গুরুতর অসুস্থ
ষ্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় তিন দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দু’টি কিডনী অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থাও খারাপ। তার ছোট ভাই কামাল উদ্দিন জানিয়েছেন, মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে কামাল উদ্দিন দেশবাসীর কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনা নায়কের জন্য দোয়া কামনা করেছেন। তার শুভাকাঙ্খিদের জিয়াউদ্দিনের রোগ মুক্তি কামনার জন্য আল্লাহর দরবারে মোনাজাত ও প্রার্থনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Please follow and like us:
« জমি নিয়ে বিরোধের জের : নাজিরপুরে এক ব্যক্তির পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ॥ গ্রেফতার ১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট »
