Sunday, July 2nd, 2017
প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়া গুরুতর অসুস্থ
ষ্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার ও প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় তিন দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দু’টি কিডনী অচল হয়ে পড়েছে এবং লিভারের অবস্থাও খারাপ। তার ছোট ভাই কামাল উদ্দিন জানিয়েছেন, মেজর জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটজনক। পরিবারের পক্ষ থেকে কামাল উদ্দিন দেশবাসীর কাছে মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় সেনা নায়কের জন্য দোয়া কামনা করেছেন। তার শুভাকাঙ্খিদের জিয়াউদ্দিনের রোগ মুক্তি কামনার জন্য আল্লাহর দরবারে মোনাজাত ও প্রার্থনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
জমি নিয়ে বিরোধের জের : নাজিরপুরে এক ব্যক্তির পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ ॥ গ্রেফতার ১
ফিরোজ মাহমুদ, নাজিরপুর : নাজিরপুর উপজেলার মুগারঝোড় গ্রামে শনিবার দুপুরে জামি নিয়ে বিরোধের জের ধরে সুলতান গাউস (৫৮) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত সুলতান গাউসকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম গাউসকে গ্রেফতার করেছে। পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুলতান গাউসের সঙ্গে প্রতিবেশী শামীম গাউস ও তাঁর ভাই শহিদুল ইসলাম গাউসের জমি নিয়ে বিরোধ রয়েছে। ২১ বছর আগে সুলতান গাউসের দখলে থাকা বিরোধীয় ১৫ কাঠা জমি শামীম গাউস ও শহিদুল ইসলাম গাউস রেকর্ডবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ইউপি সদস্যের বিরুদ্ধে ৭ম শ্রেনীর ছাত্রীকে জোর করে তুলে এনে বিয়ে দেয়ার অভিযোগ
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির জলাবাড়ী ইউপির সদস্য মোঃ নকিতুল্লার বিরুদ্ধে মারিয়া (১৩) নামের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে এনে জোর করে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সদস্যের পালিত ক্যাডার মোঃ হাফিজুর রহমানের (২২) সাথে বিয়ে দিতে শনিবার রাতে আরামকাঠি গ্রামের সাইফুল ইসলামে বাড়ী থেকে ছাত্রীকে তুলে নকিতুল্লার বাড়িতে নিয়ে আসেন। পরে মেয়েটির আশ্রয়দাতা মামা সাইফুল ঘটনাটি পুলিশকে জানালে গতকাল রবিবার সকালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মেয়েটির আশ্রয়দাতা মামা সাইফুল ইসলাম জানান তার বোন ও ভগ্নিপতির বিচ্ছেদের কারনে ভাগ্নি মারিয়াকে নিজের কাছে রেখে পড়ালেখাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে টগড়া ও কলারণ ফেরীঘাটে দূর্ভোগ
ইন্দুরকানী সংবাদদাতা : জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া ও কলারণ ফেরীঘাটে জোয়ারের পানিতে চরম দূর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। দক্ষিণাঞ্চলের বৃহত্তর টগড়া ফেরীঘাট থেকে বিভিন্ন রুটে প্রতিদিন শত শত গাড়ি দেশের বিভিন্ন এলাকায় চলাচল করে। এই ঘাটটি থেকে বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগের একমাত্র পথ। এই ঘাট থেকে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার সাধারণ যাত্রী চলাচল করে। মৎস্য বন্দর পাথরঘাটা থেকে শত শত মাছের ট্রাক আশা যাওয়া করে। ঘাটের দূর্ভোগের কারণে অনেক ঝুঁকি নিয়ে যানবাহনগুলো ফেরীতে উঠানামা করে এবং প্রায়ই দূর্ঘটনা ঘটে। দেখা যায়, কচা নদীতে জোয়ার আসলেই ফেরিঘাটটিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ফেলে রাখা কাজ অবশেষে শুরু করলেন অন্য ঠিকাদার
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া পৌর শহরের ৭নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ন বেহাল সড়কের সংস্কারের কার্যাদেশ পেয়ে সংস্কার কাজ শুরু না করে প্রায় ছয় মাস ফেলে রাখার পর অবশেষে সড়কের কাজ শুরু হয়েছে। তবে ফেলে রাখা সংস্কার কাজটি শুরু করেছেন অন্য আরেক ঠিকাদার। আজ রবিবার সকালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে শহরের মিরুখালী রোডের ১.৩ কিলোমিটার রাস্তার সংস্কারের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এসময় পৌর কাউন্সিলর মতিউর রহমান মিলন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ছালেক, সাবেক পৌর কমিশনার মোঃ মিজানুর রহমান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আব্দুস সালামবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ছাত্র হিযবুল্লাহ’র ঈদ পুনর্মিলনী ও অফিস উদ্বোধন
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অফিস উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে পৌর শহরের ব্যাংক পাড়ায় ঈদ পুনর্মিলনী ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র হিযবুল্লাহ’র উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জমইয়তে হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, মাওলানা রুহুল আমীন, আবু তৈয়ব জেহাদী, পিরোজপুর জেলা যুব হিযবুল্লাহ’র সভাপতি মাওলানা কাজী ওবাইদুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ্ প্রমুখ।
বাগেরহাটে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদকের গণসংবর্ধনা
বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ শেখের গণসংবর্ধনা অনুষ্ঠিত। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ বলেন, এলাকার উন্নয়নের জন্য যে কোন ধরণের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ত্যাগী হতে হবে। এমনটি না পারলে একদিকে যেমন এলাকার উন্নয়ন ব্যহত হবে অপরদিকে ইমেজ সংকটে পড়বেন দলের নেতাকর্মীরা। হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিরাঞ্জন বিহারী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক নাজমুলবিস্তারিত পড়ুন
কচুয়ায় পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে শ্বশুড়ের বিরুদ্ধে মামলা
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় পুত্রবধুকে ধর্ষনের অভিযোগে শ্বশুড়ের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষক শ্বশুড়কে খুঁজছে থানা পুলিশ। শনিবার রাতে কচুয়া থানায় নির্যাতিতা পুত্রবধু নিজে বাদী হয়ে ধর্ষক শ্বশুর নজরুল মোল্লার বিরুদ্ধে এ মামলা করেন। লম্পট নজরুল মোল্লা (৪৫) কচুয়া উপজেলার মৃত আজিজ মোল্লার ছেলে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার বিলকুল গ্রামের নজরুল মোল্লার ছেলে রিয়াজ মোল্লার সাথে প্রায় ১০ মাস আগে আফরা গ্রামের এক মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পুত্রবধুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো শ্বশুর নজরুল মোল্লা। গত ২৮ জুন রাত ৮টার দিকে পুত্রবধূর স্বামী রিয়াজবিস্তারিত পড়ুন
নদী ভাঙ্গনে হুমকীর মুখে বাগেরহাট-রূপসা সড়ক ॥ ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : বাগেরহাটের ভৈরব নদীর ভাঙ্গনের কবলে পড়ে হুমকীর মুখে পড়েছে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক। এরই মধ্যে যাত্রপুরের মুচিঘাট নামক স্থানে নদী ভাঙ্গনের কারনে সড়কটির অর্ধেক এরও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। আর সড়কটির বাকি অংশে ফাটল দেখা দেয়ায় যে কোন সময় পুরো সড়কটি নদীতে বিলিন হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। এ অবস্থায় বিকল্প কোন পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে যাত্রীবাহি মাহেন্দ্র, ইজি বাইক, মাইক্রোবাস, মালবাহি ট্রাসহ শত শত যানবাহন চলাচল করছে এ সড়কটি দিয়ে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার নিয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এবংবিস্তারিত পড়ুন
৩৭ বছরে সুন্দরবনের আয়তন কমেছে ১৪৪ বর্গকিলোমিটার
খোন্দকার নিয়াজ ইকবাল : ওয়ার্ল্ড হ্যারিটেজ সুন্দরবনের আয়তন প্রতি বছরই কমছে। উজানে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ার ফলে তীব্র লবণাক্ততা, সমুদ্রের প্রবল ঢেউ, নদী ভাংগন ও ভূমিদস্যুর কবলে পড়ে গত ৩৭ বছরে সুন্দরবন ১৪৪ বর্গকিলোমিটার আয়তন হারিয়েছে। আর সুন্দরবনের পার্শ্ববর্তী ১০ কিলোমিটার জুড়ে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’র (ইসিএ) বনভূমির কি পরিমান ক্ষতির মুখে পড়েছে তার কোন হিসেব নেই। পরিবেশ গবেষকরা বলছেন, দেশের ৫১ ভাগ বনাঞ্চালের এই সুন্দরবন জাতিসংঘের রামসার কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জলাভূমি। ওই কনভেনশনে বাংলাদেশ ১৯৭২ সালে স্বাক্ষর করছে। এর ফলে জাতিসংঘের রামসার কনভেনশনে আন্তর্জাতিক শর্ত অনুযায়ীবিস্তারিত পড়ুন
