Sunday, July 2nd, 2017
পাইকগাছা কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল গফুর আর নেই
পাইকগাছা প্রতিনিধি : ঢাকার সিএমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহা’র পিতা ও পাইকগাছা কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক একেএম আব্দুল গফুর (৭০) আর নেই। তিনি শনিবার রাত ১১ টায় পৌর সদরের বাতিখালীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি………. রাজিউন। মৃত্যুকালে তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। রবিবার দুপুরে পাইকগাছা কলেজ মাঠে জানাযা শেষে সরকারী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী জামশেদুল হক, মরহুমের ছেলেমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহা ও অধ্যাপক ইয়াহিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগীবিস্তারিত পড়ুন
সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান … অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব
পাইকগাছা প্রতিনিধি : খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডি আই জি একরামুল হাবিব পাইকগাছা থানা পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। তিনি দ্বি-বার্ষিক পরিদর্শন কর্মসূচির অংশহিসাবে রবিবার সকালে পরিদর্শন শেষে থানার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বর্তমান ওসি’র কর্মদক্ষতার প্রশংসা করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য গণমাধ্যম ব্যক্তি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান। পরিদর্শন ও মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গণ শুনানী উপলক্ষে দুদকের ব্যাপক প্রস্তুতি
পাইকগাছা প্রতিনিধি : গণ শুনানী উপলক্ষে দূর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও পাইকগাছা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ৫ জুলাই উপজেলা পরিষদ চত্ত্বরে গণ শুনানী অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা হিসাব রক্ষণ অফিসসহ ১০টি সরকারী সেবা প্রদানকারী দপ্তরের আনিত অভিযোগের শুনানী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত কয়েকদিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ বক্স টাঙ্গানো হয়েছে। ইতোমধ্যে দুদক কর্মকর্তারা দূর্নীতি প্রতিরোধ কমিটি,বিস্তারিত পড়ুন
