প্রধান সূচি

ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :

ঈদ উপলক্ষে পিরোজপুরে দরিদ্র পরিবারের মাঝে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল। উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউ.কে বাংলাদেশের আথিক সহায়তায় শনিবার সকালে মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সংস্থার এ্যাডমিন এন্ড ফিন্যান্স অফিসার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

এসময় ৩০টি দরিদ্র পরিবারের মাঝে পানজাবী ও শাড়ীসহ ৮ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও বিভিন্ন মসলা জাত দ্রব্য দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial