প্রধান সূচি

শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

কন্ঠ ডেস্ক :

“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর এবং ইন্দুরকানী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী  মেয়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বুধবার পিরোজপুর গণ উন্নয়ন সমিতির  সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা উপবৃত্তি পেয়েছ তারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে বলেই উপবৃত্তি পেয়েছ। বিজ্ঞান এমনি একটি বিষয় যে যত বেশি জানার চেষ্টা করবে সে তত বেশি জানতে পারবে। তিনি বলেন, অভিভাবক যারা রয়েছেন তারা ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন বিজ্ঞান নিয়ে পড়ার জন্য। বর্তমানে বিজ্ঞান এমনই একটি বিষয় যা আপনার ছেলে-মেয়েকে প্রকৃত মানুষ হতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিপুল মৈত্র, প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক আশুতোষ হালদার, গণ উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী উত্তম চৌধুরী প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি  বিজ্ঞান শিক্ষার উন্নয়নে পিরোজপুরে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial