Thursday, June 8th, 2017
ভান্ডারিয়ায় আওয়ামী লীগের ইফতার মাহফিল
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় ভূমি অফিস প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রষিদ খশরু জোমাদ্দারের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। এসময়বিস্তারিত পড়ুন
জিয়ানগরের বীরেন ও তার শতবর্ষী মাকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’
দিপঙ্কর মাতা মিন্টু : প্রিয় পাঠক, আপনাদের হয়তো অনেকেরই পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের দিনমজুর বীরেন্দ্রনাথ মজুমদারের কথা মনে আছে। শতবর্ষী মাকে মাথার টুকরিতে নিয়ে পায়ে হেঁটে দশ মাইল পথ পাড়ি দিয়ে ডাক্তার দেথাতে যেতেন বিরেন্দ্রনাথ। মায়ের সেবার জন্য পঞ্চাশ বছরের জীবনেও থেকে গেছেন অবিবাহিত। আর এই বহুল আলোচিত মাতৃভক্ত বীরেন মজুমদার ও তার মা উষা রানীর বাস্তব কাহিনীর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’। চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা শামছুল ইসলাম স্বপন। এ বিষয়ে নির্মাতা শামছুল ইসলাম স্বপন বলেন, “আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘মায়রে মাথায় নিয়াবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শিক্ষক ফরিদ হত্যা মামলার তিন আসামী জেল হাজতে
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন হত্যা মামলার তিন আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিন আসামী হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন। আসামীরা হলো উপজেলার বেতমোর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন হাওলাদার (২৫), মৃত গণি হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার (৫০) এবং মৃত ফুল মিয়ার ছেলে ইয়াকুব আলী (৪০)। উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বেতমোরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শ্যালকদের হামলায় বৃদ্ধ দুলাভাই ও ভাগ্নে আহত
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বুধবার বিকেলে শ্যালকদের হামলায় বৃদ্ধ দুলাভাই আব্দুল হক হাওলাদার (৬০) ও ভাগ্নে সিদ্দিক হাওলাদার (৩৮) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সিদ্দিক হাওলাদারকে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। হাসপাতাল ও আহত সূত্রে জানাগেছে, উপজেলা কচুবাড়িয়া গ্রামের মৃত ওয়াজদে উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল হক হাওলাদারের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী আপন শ্যালক লুৎফর খলিফার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার বিকেলে বাক-বিতান্ডার এক পর্যায়ে শ্যালক লুৎফর খলিফা, জামাল খলিফারবিস্তারিত পড়ুন
সুন্দরবনে ডুবে যাওয়া কার্গো উদ্ধারে কাজ শুরু
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের হাড়বাড়িয়ায় মোংলা বন্দর চ্যানেলে বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যাওয়ার তিন দিন পর বৃহস্পতিবার সকালে সিমেন্টের কাঁচামাল (স্লাগ) বোঝাই কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় মেসার্স খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ’র ২০ সদস্যের একটি ডুবরি দল ডুবন্ত জাহাজটি উদ্ধারের কাজ শুরু করেছেন। তারা ঘটনাস্থলে পৌছে জাহাজের ভিতরের হ্যাচ/কেবিনে থাকা প্রায় ৮৭০ মেট্টিন টন স্লাগ অপসারণে কাজ করছে। ডুবন্ত জাহাজের ভিতর থেকে স্লাগ বের করে পাশের অন্য নৌযানে রাখা হচ্ছে। পণ্য উত্তোলন শেষে জাহাজটি যখন হালকা হবে তখন জাহাজটির নিচ ও চারপাশে লোহার তারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় লোটোর শো-রুম উদ্ধোধন
ভান্ডারিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া বাজারে লোটোর শো-রুম এর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। বাজারের মাওলানা আব্দুর রব সড়কে এই শো রুমের আনুষ্ঠানিক উদ্ধোধন অনুষ্ঠানে লোটোর বরিশাল বিভাগীয় এরিয়া ম্যানেজার মোঃ হাসিবুল হোসাইন। এসময় আওয়ামী লীগ নেতা মোঃ ফাহিজুর রশিদ তারেক জোমাদ্দার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, জাতীয়পার্টি জেপি নেতা মোঃ রেজা আহম্মেদ দুলাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান উজ্জল হাওলাদার, লোটো ফ্রান্সচাইজি ভান্ডারিয়া শো-রুমের মালিক মোঃ জামাল উদ্দিন খানসহ বাজারের গণ্যমান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এর আগে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।
ইউপি সদস্য সোহেল খানের অত্যচারে অতিষ্ট গ্রামবাসি || মোড়েলগঞ্জের চিংড়াখালীতে চাঁদার দাবীতে হামলা-ভাংচুর : আহত ২০
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নে চাঁদা টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠা হামলা-ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সোহেল খান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে চিংড়খিালী ইউনিয়ন পরিষদ চত্বরে। এ সময় সোহেল খান ও তার সন্ত্রাসী বাহিনীর ধারালো দায়ের কোপ ও মারপিটে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনার পর মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও কাউকে আটক করতে পারেনি। গুরুত্বর আহতদের উদ্ধার করে মোড়েলগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহতবিস্তারিত পড়ুন
গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে। তবে রোজা শুরু হওয়ায় বিক্রি কছিুটা কমেছে। গ্রাম অঞ্চল থেকে প্রচুর পরিমাণ তাল জেলা শহর ও রাজধানী ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। পাইকগাছা থেকে প্রতি সপ্তাহে ২/৩ ট্রাক তাল ঢাকা শহরে সরবরাহ হচ্ছে। যা ব্যবসায়ীরা কারওয়ান বাজারে পাইকারী বিক্রয় করছে। তালের শাঁস পানি শূন্যতা দূর করে। দেহকে রাখে ক্লান্তিহীন। খাবারে রুচি বাড়িয়ে দেয়। তাল শাঁসে থাকা উপকারী উপাদান লিভার সমস্যা ও রক্ত শূন্যতা দূরিকরণে দারুণ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নতি করে। তাল শাঁস বমিভাব আর বিস্বাদ দূরবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ
কন্ঠ ডেস্ক : “স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর এবং ইন্দুরকানী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার পিরোজপুর গণ উন্নয়ন সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা উপবৃত্তি পেয়েছ তারাবিস্তারিত পড়ুন
দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদকের পিতার মৃত্যুতে প্রেসক্লাব পাইকগাছার শোক
পাইকগাছা প্রতিনিধি : দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলুর পিতা আলহাজ্ব আলী হোসেন মৃত্যুবরণ করায় শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, ক্রীড়া সম্পাদক মধুসুধন মন্ডল, নির্বাহী সদস্য আফরা নাজলীন, প্রভাষক ময়নুল ইসলাম, গাজী আব্দুল আলীম, শ্যাম সুন্দর ভদ্র প্রমুখ।
