প্রধান সূচি

জিয়ানগরের বীরেন ও তার শতবর্ষী মাকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’

দিপঙ্কর মাতা মিন্টু :
প্রিয় পাঠক, আপনাদের হয়তো অনেকেরই পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের দিনমজুর বীরেন্দ্রনাথ মজুমদারের কথা মনে আছে। শতবর্ষী মাকে মাথার টুকরিতে নিয়ে পায়ে হেঁটে দশ মাইল পথ পাড়ি দিয়ে ডাক্তার দেথাতে যেতেন বিরেন্দ্রনাথ। মায়ের সেবার জন্য পঞ্চাশ বছরের জীবনেও থেকে গেছেন অবিবাহিত। আর এই বহুল আলোচিত মাতৃভক্ত বীরেন মজুমদার ও তার মা উষা রানীর বাস্তব কাহিনীর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘মাতৃভক্ত’। চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা শামছুল ইসলাম স্বপন।
এ বিষয়ে নির্মাতা শামছুল ইসলাম স্বপন বলেন, “আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় না’ এবং ইত্যাদির প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হয়ে সিনেমা বানানোর ইচ্ছে প্রকাশ করি। ইত্তেফাক পত্রিকার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আহাদ শিমুলের মাধ্যমে বীরেন্দ্রনাথ এর সাথে যোগাযোগ করি। আহাদ শিমুলই প্রথম বীরেন্দ্রনাথকে আবিষ্কার করে পত্রিকায় খবর প্রকাশ করেন। বীরেন্দ্রনাথ দাদা পিরোজপুর থেকে ঢাকায় এসে আমাকে চলচ্চিত্র নির্মাণ করার অনুমতি দেন।”
২০১৫ সালে ১১৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন বীরেনের মা উষা রানী। মাকে মাথায় নিয়ে তাকে আর পাড়ি দিতে হবে না দীর্ঘপথ। কিন্তু তার মাতৃভক্তির সেই দৃষ্টান্ত চলচ্চিত্রে গেঁথে রাখতে তিন বছর ধরে প্রস্তুতি গ্রহণ করছেন নির্মাতা স্বপন।
তিনি জানান, বর্তমানে চলচ্চিত্রের গান রেকর্ডিংয়ের কাজ চলছে। বেশকিছু বাউল ও কীর্তন গান থাকছে চলচ্চিত্রটিতে। চলছে পাত্র-পাত্রী ও লোকেশন বাছাই। আগামী বছর থেকে চিত্রধারণের কাজ শুরু করতে যাচ্ছেন বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial